বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবং তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), দুজনেই ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজে নামতে মুখিয়ে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পরিকল্পনার খুব গুরুত্বপূর্ণ অংশ দুই তারকা ক্রিকেটারই। দুজনের কাছ থেকেই আজ চোখ ধাঁধানো পারফরম্যান্স প্রত্যাশা করছে ক্রিকেটপ্রেমীরা।
এই সিরিজ ভারতীয় দলের কাছে আগামী বড় সিরিজ ও প্রতিযোগিতাগুলির জন্য একটি বড় প্রস্তুতির মঞ্চ। এই সিরিজে নিজেদের টিম কম্বিনেশন একবার ঝালিয়ে নিয়ে চাইবেন কোচ গৌতম গম্ভীরের। এইমুহূর্তে বৈভব সূর্যবংশীর সামনে লক্ষ্য নিজেকে ভারতীয় টি-টোয়েন্টি দলের মধ্যে নিয়মিত করে তোলা। সেই উদ্দেশ্যে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে কড়া অনুশীলন করেছেন তিনি।

অপরদিকে বুমরার লক্ষ্য সম্পূৰ্ণ আলাদা। দীর্ঘদিন ধরে ২২ গজের বাইরে রয়েছেন তিনি। হাঁটুর চোট কাটিয়ে প্রায় দুই মাস পরে মাঠে ফিরছেন তিনি। আগামী ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে আপাতত টি-টোয়েন্টি সিরিজগুলি খেলে ম্যাচ ফিট হয়ে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন বুমরা। সেই লক্ষ্যে তিনিও কড়া অনুশীলন করছেন।
আরও পড়ুন: গৌতম গম্ভীরের এই বিশেষ নীতি নিয়ে ক্ষুব্ধ ধোনির CSK-এর প্রিয়পাত্র! ক্ষতি হচ্ছে ভারতীয় দলের
আর এবার নেট প্র্যাক্টিসের সময় একে অপরের মুখোমুখিও হয়েছিলেন দুই তারকা। জানা গিয়েছে যে সূর্যবংশীকে মোট ১২ বল করেছিলেন। তার মধ্যে ইয়র্কার ডেলিভারিগুলি সামলাতে রীতিমতো বেকায়দায় পড়েছিলেন বৈভব। কিন্তু তিনবার তিনি বুমরার বলে ছক্কাও মারেন অনুশীলনে। তারপর গৌতম গম্ভীর দীর্ঘক্ষণ তার সঙ্গে ব্যাটিং প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা! দিলেন বড় আপডেট
এর আগে আইপিএলের মঞ্চেও দুই তারকা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সেই সময় অফফর্মে থাকা বুমরার বিরুদ্ধে সহজেই ব্যাটিং করে রান তুলেছিলেন বৈভব। তবে এখন ভারতের জয়ে দুই তারকারই গুরুত্বপূর্ণ অবদান আশা করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।













