এক ঘণ্টায় শেষ টিকিট! হাওড়া থেকে চালু হতে চলা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে উত্তেজনা তুঙ্গে

Published on:

Published on:

Vande Bharat Sleeper Howrah-Kamakhya Night Connectivity
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও মসৃণ করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। দীর্ঘ দূরত্বে রাতের যাত্রাকে আরামদায়ক করতে চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper)। আধুনিক স্লিপার কোচ-সহ এই নতুন ট্রেন হাওড়া থেকে কামাখ্যার মধ্যে নিয়মিত চলবে। চলতি মাসেই যাত্রা শুরু হচ্ছে এই বিশেষ পরিষেবার।

পূর্ব ও উত্তর-পূর্বে নতুন রেল যুগ, চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার

পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে চলতি মাস থেকেই চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper)। আধুনিক সুযোগ-সুবিধা-সহ স্লিপার কোচ যুক্ত এই ট্রেন দীর্ঘ দূরত্বের রাতের যাত্রাকে অনেকটাই আরামদায়ক করে তুলবে বলে জানিয়েছে রেল। এই নতুন পরিষেবা চালু হলে হাওড়া ও কামাখ্যার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। রেলের ঘোষণা অনুযায়ী, ২২ জানুয়ারি কামাখ্যা থেকে এবং ২৩ জানুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরুর মধ্য দিয়েই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত চলাচল শুরু হবে।

কোন নম্বরে চলবে ট্রেন?

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper) দুটি নম্বরে চলবে। নম্বর দুটি হল –

  • ২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস
  • ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস

মাঝপথে কোথায় কোথায় থামবে?

এই দীর্ঘ রুটে ট্রেনটি (Vande Bharat Sleeper) থামবে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে। সেগুলি হল—
ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়া।

বুকিং কবে থেকে?

রেলের ঘোষণা অনুযায়ী বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনটির বুকিংয়ের তারিখ প্রকাশের পর থেকেই ব্যাপক চাহিদা দেখা গেছে। বুকিং শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ফার্স্ট ও সেকেন্ড এসির টিকিট শেষ হয়ে যায়। থার্ড এসিতেও খুব বেশি টিকিট আর বেঁচে নেই বলেই জানা গেছে।

টিকিট বাতিলের নিয়ম

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে (Vande Bharat Sleeper) টিকিট বাতিলের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হবে বলে জানিয়েছে রেল। ভাড়ার শ্রেণি ও বাতিলের সময় অনুযায়ী এই চার্জ প্রযোজ্য হবে। রেলের দাবি, এই নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হলে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ আরও দ্রুত, স্বাচ্ছন্দ্যময় এবং নির্ভরযোগ্য হবে।

Vande Bharat Sleeper Express Howrah-Kamakhya Route

আরও পড়ুনঃ ভোটের আগেই উত্তপ্ত পরিস্থিতি, SIR নিয়ে রাজ্য সরকারকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বঙ্গ সফরে এসে সবুজ পতাকা নেড়ে হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের (Vande Bharat Sleeper) উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি (কামাখ্যা)-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও উদ্বোধন করা হয়।