৩৫ টি পরীক্ষায় ব্যর্থ হয়েও UPSC-তে বাজিমাত! প্রথমে IPS, পরে IAS হয়ে নজির গড়লেন বিজয়

Published on:

Published on:

Vijay Vardhan's Success Story will amaze you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: কিছু মানুষ জীবনের কঠিন পথকেই বেছে নেন এবং একের পর এক বাধা অতিক্রম করে নিজেদের লক্ষ্যপূরণ করেন। হরিয়াণার বাসিন্দা বিডয় বর্ধনের সাফল্যের গল্প (Success Story) সেই বিরল উদাহরণগুলির মধ্যে অন্যতম। প্রায় ৩৫টি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরও তিনি হাল ছাড়েননি। অবশেষে নিজের অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের জোরে তিনি দুইবার UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথমে আইপিএস এবং পরে আইএএস কর্মকর্তা হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেন।

বিজয় বর্ধনের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

হরিয়ানার সিরসা জেলার একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া বিজয়ের কাছে বড় স্বপ্ন দেখা নিজেই ছিল এক বড় চ্যালেঞ্জ। তবে শুরু থেকেই তিনি জীবনে বড় কিছু করার লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, তিনি কখনও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। তাঁর এই মানসিক দৃঢ়তাই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে দেয়।

আরও পড়ুন: মুছে যাবে না কথা, কাগজ ছেড়ে রাস্তায় ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসাচ্ছে তৃণমূলের

প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি দিল্লিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। সেই সময় থেকেই একটি সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। শুরুতে মনে করেছিলেন, শুধুমাত্র কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে, ধৈর্য, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস ছাড়া এই কঠিন পথ পাড়ি দেওয়া সম্ভব নয়।

সরকারি চাকরির প্রস্তুতির সময় বিজয় প্রায় ৩৫টি পরীক্ষায় ব্যর্থ হন। হরিয়ানা পিসিএস, ইউপিপিসিএস এবং এসএসসি-র মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও তিনি সফল হতে পারেননি। কিন্তু এই ধারাবাহিক ব্যর্থতাও তাঁর মনোবল ভাঙতে পারেনি। বরং প্রতিবারই তিনি নিজের ভুল বিশ্লেষণ করে নতুন করে প্রস্তুতি নিতেন। তাঁর বিশ্বাস ছিল, ব্যর্থতাই সাফল্যের সবচেয়ে বড় শিক্ষক।

Vijay Vardhan's Success Story will amaze you.

আরও পড়ুন: ২১ ঘন্টার বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র! পাকিস্তানে ভেস্তে গেল ইরান-আমেরিকা শান্তি আলোচনা?

অবশেষে ২০১৮ সালে তিনি প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় ১০৪ র‍্যাঙ্ক অর্জন করে আইপিএস হন। তবে তিনি এখানেই থেমে থাকেননি। আইএএস হওয়ার লক্ষ্যে আবারও প্রস্তুতি শুরু করেন এবং ২০২১ সালে দ্বিতীয়বার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই স্বপ্নও পূরণ করেন। বিজয়ের এই অনন্য যাত্রা প্রমাণ করে, সাফল্য (Success Story) শুধু মেধার উপর নির্ভর করে না, বরং অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য এবং কঠোর পরিশ্রমই মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে।