বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) তখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তারপর আরও তিনটি ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করেন বিরাট কোহলিরা (Virat Kohli)। কিন্তু সেরার শিরোপা আর জেতা হয়নি মেন ইন ব্লুজ-এর। আগামী বছর ফের একবার আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপ জিতে এই নির্দিষ্ট ট্রফির খরা কাটাতে চাইবে রোহিত শর্মারা (Rohit Sharma)।
সেই লক্ষ্যে প্রত্যেকটি ওডিআই সিরিজকে একটি প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে ভারতীয় দল। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। সেই সিরিজের দলও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র তারকারা।

আর তারা দলে ফিরতেই তৈরি হয়েছে একটি বিশেষ রেকর্ড তৈরির সম্ভাবনা। আজ অবধি ভারতীয় দলে ত্রয়ী হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়। এই ত্রয়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলের ত্রয়ী। কিন্তু এই রেকর্ডে ভাগ বসাতে পারেন কোহলিরা।
আরও পড়ুন: ভারতীয় দলে ফেরালেও এই তারকার ক্ষমতা ছেঁটে ফেলছে BCCI! দেখা যাবে এক নতুন অবতারে
তিন ম্যাচের এই সিরিজের একটি ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা একসাথে মাঠে নামলেই শচীন-দ্রাবিড়-কুম্বলে ত্রয়ীকে ছুঁয়ে ফেলবেন। আর এই সিরিজের তিনটি ম্যাচেই তাদের মাঠে নামার জোড়ালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই এই তালিকার দ্বিতীয় স্থানে ওঠে আসবে তারা।
আরও পড়ুন: মাত্র দুই বছর খেলেই রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! ভারতকে এনে দিলেন সহজ জয়
ভারতের হয়ে সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলা ত্রয়ীদের তালিকা:
১. সৌরভ গঙ্গোপাধ্যায় – শচীন টেন্ডুলকার – রাহুল দ্রাবিড় : ২৯৩ ম্যাচ
২. রাহুল দ্রাবিড় – শচীন টেন্ডুলকার – অনিল কুম্বলে : ২২৭ ম্যাচ
৩. বিরাট কোহলি – রোহিত শর্মা – রবীন্দ্র জাদেজা : ২২৬ ম্যাচ ****













