বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026) ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে জোরদার প্রচার, আর তার মাঝেই নির্বাচন প্রক্রিয়াও ধাপে ধাপে এগোচ্ছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ, আর তার সঙ্গেই ভোটের সময়সূচি নিয়েও বড় ঘোষণা করল নির্বাচন কমিশন।
কখন থেকে শুরু হবে ভোট (WB Assembly Election 2026) গ্রহণ?
নির্বাচন কমিশনের তরফে সোমবারই আনুষ্ঠানিকভাবে ভোটের (WB Assembly Election 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে রাজ্যজুড়ে ভোট প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিটি দফার ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে।
এদিকে একই দিনে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও (WB Assembly Election 2026)। এই পর্ব চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। প্রথম দিনেই জমা পড়েছে মোট ৭৮টি মনোনয়নপত্র। কমিশনের দৈনিক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।
রাজনৈতিক দলগুলিও এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতা শুভেন্দু অধিকারী, সবাই জোরকদমে প্রচারে নেমেছেন।প্রথম দিনেই নজর কেড়েছে নন্দীগ্রাম কেন্দ্র। সেখান থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নিজের মনোনয়ন জমা দিয়েছেন, যা রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ ভোটের আগে বড় ধাক্কা! ষষ্ঠ তালিকায় লক্ষ লক্ষ নাম, বাদ পড়ল কত?
সব মিলিয়ে ভোটের (WB Assembly Election 2026) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মনোনয়ন, প্রচার আর প্রশাসনিক প্রস্তুতি, এই তিন দিকেই এখন গতি বাড়ছে, আর তার মধ্যেই ধাপে ধাপে এগোচ্ছে বাংলার ভোটযুদ্ধ।
















