বাংলা হান্ট ডেস্কঃ প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্যে সরকারি কর্মীদের (Government Employees) জন্য আসবে সপ্তম পে কমিশন। সেই মতো ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার (7th Pay Commission)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে নয়া পে কমিশন চালুর বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে।
সরকারি কর্মীদের শিকে ছিঁড়তে পারে শীঘ্রই | Government Employees
রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫। হিসেব মত ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। নয়া পে কমিশনে রাজ্য সরকারি কর্মীদের বেসিক পে বাড়বে। বাড়বে অন্যান্য ভাতাও।
সপ্তম পে কমিশন চালু হলে নূন্যতম বেতন বাড়বে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় আড়াই গুণ বাড়তে পারে বেসিক বেতন। সপ্তম বেতন কমিশনে ১৮টি স্তর রয়েছে। যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। মনে করা হচ্ছে নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে।
বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর কথা মাথায় রেখে ২.৯১ থেকে ৩.১৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করা হতে পারে। যদিও সরকারি তরফে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে কোনো আপডেট নেই। কিন্তু যদি এই হারে বেতন সংশোধন করা হয়, তবে কর্মচারীদের পকেট ফুলে-ফেঁপে উঠতে চলেছে। মনে করা হচ্ছে, নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে মূল বেতন অনেকটাই বাড়তে পারে।

আরও পড়ুন: বাড়িতে ফ্রিজ পরিষ্কার করেন? এই মর্মান্তিক ঘটনা জানার পর বদলে যেতে পারে আপনার অভ্যাস
বর্তমান বেসিক পে: ১৮,০০০ টাকা হলে ২.৯১ গুণ ফিটমেন্ট ফ্যাক্টরে নতুন বেসিক পৌঁছে যেতে পারে ৫২,৩৮০ টাকায়। যদি তা ৩.১৫ গুণ ধরা হয় তাহলে নতুন বেসিক হতে পারে ৫৬,৭০০ টাকা। এখানে জানিয়ে রাখি, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ-র (DA) পরিমাণও লাফিয়ে বাড়বে।













