বাংলা হান্ট ডেস্ক: ঘর সাফ করা, আজকাল অত্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অনেক সময় এইসব কাজের ক্ষেত্রে সামান্য অসতর্কতা চরম বিপদ ডেকে নিয়ে আসে। সম্প্রতি তেমনই একটি হাড়হিম করা ঘটনা সামনে এসেছে। আজকে প্রতিবেদনে রইল সেই বিষয়ই তথ্য (Fridge)।
ফ্রিজ পরিষ্কারে মারাত্মক ভুল, প্রাণ গেল মহিলার (Fridge)
ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, এক মহিলা অন্যান্য দিনের মতন নিজের বাড়িতে ফ্রিজ পরিষ্কার করছিলেন (Fridge)। তখন ফ্রিজটি চালু ছিল। আচল তাই বিদ্যুতের মাত্রা এতটাই জোরালো হয়ে ওঠে তিনি ফ্রিজ মোর্চার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশাপাশি তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এবং ঘটনাস্থলে মৃত্যু হয় সেই মহিলার।

আরও পড়ুন: কোন রুটে দৌড়বে, কত হবে টিকিটের দাম? দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ঘিরে বাড়ছে আগ্রহ
প্রসঙ্গত অনেকেই বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহারের নিয়মনীতি নিয়ে মাথা ঘামান না, ফলে এর পেছনের বিপদকেও পাত্তা দেন না। ফ্রিজ, ওয়াশিং মেশিন বা মিক্সার- চালু অবস্থায় এগুলির ভেতরে কোনওরকম যান্ত্রিক গলদ বা তারের জোড় আলগা থাকলে, তা মুহূর্তে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
সম্প্রতি সোশ্যাল মিডে এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনেরা আলোচনায় মেতেছেন। অধিকাংশ নেটিজেনদের মতে জল আর বিদ্যুৎ একসঙ্গে হতে পারে না। তাই পরিষ্কার করার আগে মেন সুইচ বন্ধ করা এবং প্লাগ খুলে নেওয়া সব থেকে বেশি বড় দায়িত্বের কাজ।
আবার অনেকে লিখেছেন, সুরক্ষাই আসল। সামান্যতম অসাবধানতাও মৃত্যুর কারণ হতে পারে। আবার অনেকের মতে, প্লাগ পুরোপুরি খুলে কাজ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ তাতে দুর্ঘটনার কোনও আশঙ্কাই থাকে না (Fridge)।













