বাংলা হান্ট ডেস্ক: সোমবার থেকে শুরু হতে চলেছে ২০২৬ মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। ইতিমধ্যে সকল পরীক্ষার্থী পরীক্ষার শেষ প্রস্তুতি নিতে ব্যস্ত। আর তার আগেই সাংবাদিক বৈঠক করে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও নিয়ম-কানন সম্পর্কে বিস্তারিত তথ্য জানালো, মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। পর্ষদের তথ্য অনুযায়ী, এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দু’ লক্ষ বেড়েছে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের হেল্পলাইন চালু (WBBSE)
তবে মাধ্যমিক পরীক্ষার (WBBSE) কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের বিশেষ সহায়তার হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। যেকোনো পরিস্থিতিতে অথবা কোন জরুরী সমস্যা পড়লে পরীক্ষার্থীরা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার হেল্পলাইন নম্বরটি হল- ৯৪৩২৬১০০৩৯।

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! কমেছে সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট
প্রসঙ্গত, প্রতিবছরের মতন আগেই পরীক্ষার সূচি বেরিয়ে গিয়েছে। এবং প্রতিদিন সকাল ১০ টা ৪৫ থেকে ২০২৬ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় যা চলবে দুপুর ২ টো পর্যন্ত। এছাড়াও এই বছর মোট ২৬৮২ স্কুলে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
এছাড়াও পর্ষদ সূত্রে জানানো হয়েছে, একাধিক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা না দেওয়ার ঘটনা সামনে এসেছে। এমনকি মোট ৯৫৪টি স্কুল সময়মতো ফর্ম জমা দেয়নি বলে জানা গেছে। এছাড়া পরীক্ষা পরিচালনার জন্য স্কুলগুলিকে যে অর্থ বরাদ্দ করা হয়, সেই টাকার পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।
পাশাপাশি ফাইন বাড়ানো প্রসঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদালত নির্ধারিত সীমার মধ্যেই ফাইন ধার্য করা হয়েছে। এছাড়াও ২৭,৭৮৩ জন পরীক্ষার্থীর সার্টিফিকেট যাচাই করে এসআইআর-এর জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষা পরিচালনা করার জন্য প্রতিদিন ২,৬৮৩ জন শিক্ষকের প্রয়োজন হবে। তবে কোনও শিক্ষক যদি এসআইআর-এর কাজে নিযুক্ত থাকেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের বক্তব্য, পরীক্ষা ব্যবস্থাকে কোনওভাবেই বিঘ্নিত করা উচিত নয় (WBBSE)।












