বাংলা হান্ট ডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। এই পরীক্ষায় রাজ্যজুড়ে বসবে ৯ লক্ষ ৭১ হাজার ছাত্র-ছাত্রী। সকল মাধ্যমিক ছাত্র-ছাত্রীর জন্য সব রকমের সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার জন্য বাস থেকে শুরু করে পরিবহনের ওপরও রাখা হয়েছে যথেষ্ট ব্যবস্থা। পাশাপাশি এই পরীক্ষার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। দেখে নিন সে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সমস্যায় সাহায্যের জন্য দুটি হেল্পলাইন নম্বর কার্যকর (WBBSE)
প্রতিটি ছাত্র-ছাত্রীর জীবনে জীবনে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (WBBSE)। চলতি বছর এই পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। পাশাপাশি পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০:৪৫ থেকে । শেষ হবে দুপুর দুটোয়। ২০২৬ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে দেখে নিন সেগুলি।

আরও পড়ুন: কম খাটনিতে নরম পরোটা বানাতে চান? রইল সহজ ঘরোয়া টিপস
১. ২ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।
২. ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী বসবেন জীবনের প্রথম বড় পরীক্ষায়।
৩. কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫টি রুটে অতিরিক্ত বাস দেওয়া হয়েছে।
৪. রাজ্য় জুড়ে মোট ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা হবে।
৫. পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ থেকে।
৬. পুলিশের তরফে চালু করা হেল্পলাইন নম্বর- ৯৪৩২৬১০০৩৯
৭. মধ্যশিক্ষা পর্ষদের চালু করা কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩২৩২১৩৮১৩
৮. অ্যাডমিট কার্ড বা অন্য কোনও নথি বাড়িতে ফেলে এলে পরীক্ষার্থীকে সবরকমের সাহায্য করবে পুলিশ।
৯. যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাদের সাহায্যের জন্য থাকবে বিশেষ মেডিক্যাল টিম।
১০. শহরের ব্যস্ত রাস্তাগুলিতে থাকবে পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স।
পরীক্ষা শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে দাওয়া থাকলেও গার্ড দেওয়ার নিয়ে পর্ষদের তরফ থেকে এখনো সংশয় কাটেনি। কারণ রাজ্যে জুড়ে বিএলও হিসেবে কাজ করছেন কয়েক হাজার শিক্ষক।
তাই পর্ষদের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার যে জানানো হয়েছিল, যাতে মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের পূর্ণ সময় অপব্যহতি না হয়। তবে সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোন উত্তর আসেনি বলে দাবি পর্ষদের (WBBSE)।












