রেজ়াল্টের পর এবার মাধ্যমিকের মার্কশিট কবে? গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির

Published on:

Published on:

WBBSE major update released regarding madhyamik mark sheets
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজ প্রকাশিত হল ২০২৬ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE)। ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল এই ফল। ইতিমধ্যেই পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল জানানো হয়ে গিয়েছে। আর সেখানেই পর্ষদের তরফ থেকে সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আজ কখন স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে।

মাধ্যমিকের মার্কশিট নিয়ে বড় আপডেট প্রকাশ (WBBSE)

যদিও পর্ষদের পক্ষ থেকে দাবি, আজই স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট। এমনকি পর্ষদের ৪৯টা সেন্টার থেকেই মার্কশিট ও সার্টফিকেট দেওয়া হবে। এরপর স্কুলগুলি সেগুলি নিয়ে ফিরে যাবে (WBBSE)।

WBBSE major update released regarding madhyamik mark sheets

আরও পড়ুন: কুমড়ো পাতায় চিংড়ির ভাপা বানান সহজে, প্রণালী রইল

স্কুলে পৌঁছে নিজেদের কাজ সেরে সেগুলি দুপুর থেকে বিকেলের মধ্যে তুলে দেবে পড়ুয়াদের হাতে। এটাই হল পরিকল্পনা। এছাড়াও পর্ষদ জানিয়েছে, মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি স্কুলগুলির হাতে সেগুলি তুলে দেওয়ার কাজও শুরু হবে। তারপরই স্কুলগুলি নিজেদের জরুরি কাজ মিটিয়ে পড়ুয়াদের হাতে তা আজই পৌঁছে দেবে।

তবে এক নজরে দেখে নিন কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে:

www.wbbsedata.com
www.wbbse.wb.gov.in
www.indiaresults.com
www.results.siksha
www.iResults.in
results.exambangla.com
https://results.marksbee.com

উপরের যে কোনও একটি ওয়েবসাইটে যান। তারপর নিজের নাম এবং রোল-নম্বর দিতে হবে। তাহলেই চোখের সামনে চলে আসবে ফলাফল। এভাবে সহজেই রেজাল্ট দেখা যেতে পারে (WBBSE)।