বাংলা হান্ট ডেস্ক: শেষ হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করার নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংসদের তরফ থেকে। ক্লাস শুরু করার নির্দেশের পাশাপাশি জানানো হয়েছে, যেসব পরীক্ষার্থী কোন কারনে দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে পারেনি। তাদের সুযোগ দিয়ে ১১ই এপ্রিলের মধ্যে পরীক্ষার প্রক্রিয়ায় শেষ করতে হবে।
এপ্রিল থেকে দ্বাদশের ক্লাস একাদশের সেমেস্টারের নিয়ম জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
এই বিষয়ে উচ্চ মাধ্যমিকে নতুন সংসদ সভাপতি পার্থ কর্মকার জানান, তাড়াতাড়ি ক্লাস শুরু করার দিকে নজর দেওয়া হচ্ছে। যার কারণে স্কুল কর্তৃপক্ষের কাছে নির্দেশিকা গিয়েছে ১৬ এপ্রিলের মধ্যে পড়ুয়াতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সমস্ত তথ্য সংসদের পোর্টালের নথিভূক্ত করতে হবে (WBCHSE)।

আরও পড়ুন: উত্তরবঙ্গ যাত্রীদের জন্য সুখবর! হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে নতুন স্টপেজ, শুরু একগুচ্ছ নতুন স্টেশন
পাশাপাশি এপ্রিলের চতুর্থ সপ্তাহের মধ্যে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে হবে। এই বিষয়ে সাংসদ সভাপতি জানিয়েছেন, পড়ুয়াদের সুযোগ দেওয়া হচ্ছে যারা কোন দুর্ঘটনা বা অসুস্থতার কারণে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে পারেননি, তারা আবার সুযোগ পাবে এই পরীক্ষা দেওয়ার।
যার কারনে স্কুলগুলিকে বলা হয়েছে নিজেদের দায়িত্ব নিয়ে এই পরীক্ষাগুলোর আয়োজন ১১ই এপ্রিলের মধ্যে করে ফেলার জন্য। পাশাপাশি এর মধ্যে আরও একটি বিজ্ঞপ্তি অনলাইন পোর্টালে দেওয়া হয়েছে। যেখানে তৃতীয় সেমিস্টারের আনসার কি প্রকাশ করা হবে। যা ১২ মার্চ ২০২৬ রাত ১২ টা থেকে ১৬ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত চালু থাকবে।
এই আনসার কি এর মাধ্যমে কোন উত্তর ভুল মনে হলে পড়ুয়ারা সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে। পাশাপাশি আবেদনের জন্য শিক্ষার্থীদের থেকে অনলাইনে ২০০ টাকা করে নেওয়া হবে। কিন্তু পড়ুয়ার চ্যালেঞ্জ করা আনসার কি তা যদি সত্যি কোন ভুল থাকে, তাহলে পড়ুয়াকে সেই টাকা ফেরত দেওয়া হবে বলে জানান উচ্চমাধ্যমিক শিক্ষার সংসদের সভাপতি (WBCHSE)।

















