পুজোর আগে ফের বৃষ্টি, কবে বিদায় নেবে বর্ষা? কী জানাল আবহাওয়া দফতর

Published on:

Published on:

Weather rain returns before Puja when will the monsoon depart
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র হাতেগোনা একটা দিন। তারপরই মহালয়া। পাশাপাশি পুজো পুজো আমেজে ইতিমধ্যে মেতেছে রাজ্যবাসী। তবে এই উৎসবের আমেজে  মাঝেমধ্যে ঝিরিঝিরি আবার কখনো ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়ার (Weather) এই খামখেয়ালী পানায় যথারীতি চিন্তায় পড়েছেন বাঙালিরা। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলো শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগের থেকে অনেকটাই শুষ্ক হবে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather)

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ঠিক কবে পুরোপুরি বিদায় নেবে সে বিষয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলী অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ” আগাম কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে” (Weather)।

Weather rain returns before Puja when will the monsoon depart

আরও পড়ুন: বাজারে ফের চড়ল সোনার দাম, লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেটের দর কত?

এই বৃষ্টিপাত হতে পারে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এর মধ্যে হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

তবে শুক্রবার থেকে কিছুটা হলেও বৃষ্টি পরিমাণ কমতে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও বাংলাদেশ লাগোয়া এলাকায় হালকা থাকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যত্র বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের মূলত শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টিপাত আগের থেকে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া:

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে (Weather)। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল অর্থাৎ- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ জলপাইগুড়ির ওপরে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বেশিরভাগ এলাকা ফের শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।