বাংলা হান্ট ডেস্ক: উৎসবের আমেজে ফের বাড়ল সোনার দাম। এর ফলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমজনতার। পাশাপাশি এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের ।এবার আপনি যদি এই মুহূর্তে সোনার গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে আজকের গোল্ড রেট দেখে নিন (Gold Price)।
বৃহস্পতিবার ফের বাড়ল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র সোনা গমনা হিসাবে পরিচিত তা নয়। অনেকেই সোনাকে সঞ্চয়ের মাধ্যম হিসেবেও মনে করেন। পাশাপাশি সোনা বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই কেনার ইচ্ছে থাকুক বা না থাকুক সোনার দাম বৃদ্ধি পেলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর বর্তমান সময়ে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে (Gold Price)।

আরও পড়ুন: জালে উঠছে ইলিশ, পুজোর আগে খুশির হাওয়া! মৎস্যজীবীদের মুখে ফুটেছে হাসি
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৭০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪১৭০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯০৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৯০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৮৩০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৮৩০০ টাকা।
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২২৪৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২২৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২২৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২২৩৫০ টাকা।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।













