বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে চালু রয়েছে একাধিক সামাজিক প্রকল্প। নতুন সরকার আসার পর তা চলবে কি না। যা নিয়ে একাধিক সামাজিক পরিকল্পনা হয়েছে। এছাড়াও নতুন সরকার আসার পর তা চলবে কিনা তা নিয়েও উঠেছে নানান ধরনের প্রশ্ন। বাজেটে অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন সমস্ত সামাজিক প্রকল্প অব্যাহত থাকবে। আর সোমবার পৃর্ণাঙ্গ বাজেট জানালেন অর্থমন্ত্রী।
জনমুখী বাজেটে সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব (West Bengal Budget)
বিজেপি সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হল। সেই বাজেটে জানানো হল, আগে থেকে চালু সব প্রকল্প চালু থাকবে। আগের সরকারে লক্ষ্মীর ভাণ্ডারকে বদলে অন্নপূর্ণা যোজনা করা হয়েছে।

আরও পড়ুন: ইলিশ থেকে চিংড়ি, সরষে বাটার সময় এই কৌশল জানলে আর কখনও তেঁতো হবে না রান্না
এছাড়াও ৩ হাজার মাসিক অনুদান পাচ্ছেন মহিলারা। সেই প্রকল্পে চলতি বছরে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের বদলে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আসা হয়েছে। সেই প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা। এই প্রকল্পে ৩,১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়াও অন্য যা প্রকল্প ছিল যেমন বয়স্ক ও বিবধা ভাতা, সেগুলিও চালু থাকছে। শুধু তাই নয়, এই ক্ষেত্রে ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে।
বিগত সরকারের আমলে বিভিন্ন সামাজিক প্রকল্পের কোনও ‘ছাঁকনি’ ছিল না। অর্থাৎ রাজ্যের সকল বাসিন্দা সেই সুবিধা পেতেন। এমনকী মহিলাদের প্রকল্পের অর্থ ঢুকত পুরুষদের অ্যাকাউন্টেও। মনে করা হচ্ছে এবার সেই জায়গায় ফিল্টার লাগানো হল (West Bengal Budget)।













