ইলিশ থেকে চিংড়ি, সরষে বাটার সময় এই কৌশল জানলে আর কখনও তেঁতো হবে না রান্না

Published on:

Published on:

Cooking Tips this simple trick to avoid the bitter taste of mustard
Follow

বাংলা হান্ট ডেস্ক: সরষে ইলিশ হোক কিংবা সরষে দিয়ে পাবদা পাতুরি এই সমস্ত খাবারের নাম শুনলেই সবার আগে জিভে জল আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত রান্না করতে গিয়ে সর্ষের তেঁতো স্বাদে খাবারের পুরো ইচ্ছাটাই মরে যায়। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি সরষে বাটলে তাতে তো হবে না তার টোটকা (Cooking Tips)।

সরষের তেঁতো স্বাদ এড়াতে জেনে নিন এই সহজ কৌশল (Cooking Tips)

কারণ বহু মানুষের হাতে সরষে তেঁতো বাটা হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইলো এমন কিছু টোটকা যেখানে আপনি সহজেই সরষে বাটতে পারবেন তাও আবার তেঁতো ভাব ছাড়া (Cooking Tips)।

Cooking Tips this simple trick to avoid the bitter taste of mustard

আরও পড়ুন: পাতে ইলিশের নতুন চমক, জামাইষষ্ঠীর দিন বরিশালের কায়দায় রাঁধুন সুস্বাদু ইলিশ ভুনা

সরষে বেশিক্ষণ বাটলে বা মিক্সিতে বাটলে তেঁতো হয়ে যায়। তবে রান্নার বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। সরষে বাটার সময় জাস্ট একটা বা দুটো জিনিস দিলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব (Cooking Tips)।

সরষে যখন মিক্সিতে বা শিলনোড়ায় বাটবেন, তখন শুকনো সর্ষের সঙ্গে ১টি বা ২টি কাঁচালঙ্কা এবং সামান্য একটু নুন ফেলে দিন। এতে সর্ষের ভেতরের তিতকুটে কেটে যায়। পাশাপাশি সরষের ঝাঁঝ বজায় থাকে।

২) সর্ষে বাটার সময় সাধারণ জলের বদলে মিক্সির জারে ১-২টি বরফের টুকরো ফেলে দিন। ঠান্ডা তাপমাত্রার কারণে সরষে একদম ফ্রেশ থাকবে এবং এক ফোঁটাও তেঁতো হবে না (Cooking Tips)।