পাতে ইলিশের নতুন চমক, জামাইষষ্ঠীর দিন বরিশালের কায়দায় রাঁধুন সুস্বাদু ইলিশ ভুনা

Published on:

Published on:

Recipe cimake Ilish bhuna with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে জামাইষষ্ঠী চলে আসলো। এই দিন বাড়িতে নানান ধরনের খাবার রান্না করা হয়। তবে আপনি যদি ওপার বাংলার একটি বিখ্যাত রান্না করতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কিভাবে বানাবেন বরিশালের কায়দায় ইলিশ ভুনা (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ইলিশ ভুনা (Recipe)

জামাইষষ্ঠীর দিন বাড়িতে জামাই থাকায় তাকে ভালো-মন্দ রান্না করে খাওয়াতে চান সকল শাশুড়ি মা। এবার নতুনত্ব কিছু যদি জামাইকে করে পরিবেশন করতে চান তাহলে অবশ্যই মেনুতে রাখুন আজকের এই রেসিপিটি। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe cimake Ilish bhuna with just a few ingredients

আরও পড়ুন: জামাইষষ্ঠীতে সোনা কিনতে চাইছেন? আগে জেনে নিন আজকের বাজারদর

উপকরণ:

৪-৫টি ইলিশ মাছের চাকা

১টি মাঝারি পেঁয়াজকুচি

একটি ছোট পেঁয়াজবাটা

৫-৬টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ হলুদগুঁড়ো

আধ চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো

২-৩ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপর পেঁয়াজকুচি, পেঁয়াজবাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, থেঁতো করা কাঁচালঙ্কা, সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। এবার কড়াইয়ে মিশ্রণটি দিয়ে দিন। তারপর ইলিশ মাছ বেশি ভাজা যাবে না। তা হলে শক্ত হয়ে যাবে। দু-এক মিনিট ইলিশ মাছ উল্টেপাল্টে ভেজে খুব সামান্য জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিন। যত ক্ষণ না পেঁয়াজ ভাজা হয়, মাছ সেদ্ধ হয়, তত ক্ষণ রান্না করতে হবে। মাঝে একবার পেঁয়াজ নেড়ে দিয়ে মাছ উল্টে দিন। সমস্ত জল শুকিয়ে এলে নামিয়ে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)‌।