বাংলা হান্ট ডেস্ক: ছেড়ে বাঁচলেন আম জনতা। সপ্তাহের শেষে কিছুটা কমল সোনার দাম (Gold Price)। যদিও এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে মাঝখানে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। তবে সপ্তাহের শেষে এক ধাক্কায় কিছুটা দাম কমেছে হলুদ ধাতুর। জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সোনার বাজারে স্বস্তি জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এছাড়াও সোনা কেনার (Gold Price) ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে।

আরও পড়ুন: জামাইষষ্ঠীর আবহে বাজারে ইলিশের ছড়াছড়ি, বড় মাছের দর শুনে চমকে যাবেন
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৯৯০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৯৯০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৭২০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৭২০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৬৪৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৬৪৫০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৬১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৬১৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৬০৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৬০৫০ টাকা।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।

















