বকেয়া DA-র বিজ্ঞপ্তি দিলেও মেলেনি টাকা! বিস্ফোরক অভিযোগে সরব সরকারি কর্মীদের নেতা

Published on:

Published on:

dearness allowance(233)
Follow

বাংলাহান্ট ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে পদক্ষেপ করেছে অর্থদপ্তর। কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও বকেয়া ডিএ দেওয়া প্রদানের বিজ্ঞপ্তি সামনে এসেছে সম্প্রতি। তবে সরকারি বিজ্ঞপ্তি জারি হলেও এখনও বকেয়া ডিএ মেলেনি বলে অভিযোগ।

মেলেনি বকেয়া, অভিযোগ কনফেডারেশনের | Dearness Allowance

বকেয়া ডিএ ইস্যুতে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আদেশনামা জারি হলেও কেন এখনও বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা সেই নিয়ে প্রশ্ন তোলেন মলয়বাবু।

সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ-র আদেশ নামা প্রকাশ পেয়েছে গত ৭ জুলাই ২৬, আজ ১৩ই জুলাই। অথচ এখনও বকেয়া ডিএ দেখা নেই। বলি হচ্ছেটা কি?” একইসাথে সরকারি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করেছেন মলয়বাবু।

উল্লেখ্য, সম্প্রতি KMC এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত ৫ম বের্তন কমিশনের বকেয়া ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে।

আরও পড়ুন: কলকাতার স্কুলে মিড ডে মিল কে দেবে? সব জল্পনার অবসান, ইসকনের হাতে দায়িত্ব তুলে বড় কথা জানালেন শুভেন্দু

পেনশনভোগীদের স্বস্তি প্রদানের লক্ষ্যে, রাজ্য সরকার, কেএমসি এলাকার বিভিন্ন ব্যাঙ্ক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের জন্য ডিআর-এর আনুমানিক বকেয়ার ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

dearness allowance da(1)

বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছিল, আনুমানিক হিসেবের উপর পঞ্চাশ শতাংশ টাকা পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তবে এখনও সেই টাকা মেলেনি বলে অভিযোগ তুলেছেন মলয়বাবু।