বহু অপেক্ষার অবসান! ২১ জুলাইয়ের মধ্যেই বকেয়া DA-র টাকা পেনশনভোগীদের অ্যাকাউন্টে? জানুন

Published on:

Published on:

dearness allowance(235)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ নিয়ে রাজ্যে চর্চার শেষ নেই। রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে পদক্ষেপ করেছে রাজ্য। সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে এ পর্যন্ত বকেয়া মেলেনি বলে অভিযোগ। এরই মধ্যে মলয় মুখোপাধ্যায় দিলেন বড় খবর।

আজ থেকেই মিলতে পারে বকেয়া! Dearness Allowance

দু’দিন আগেই বকেয়া ডিএ ইস্যুতে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছিলেন আদেশনামা জারি হলেও কেন এখনও বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের?

সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ-র আদেশ নামা প্রকাশ পেয়েছে গত ৭ জুলাই ২৬, আজ ১৩ই জুলাই। অথচ এখনও বকেয়া ডিএ দেখা নেই। বলি হচ্ছেটা কি?” পোস্টে অনেকেই বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার ফের একটি পোস্টে বকেয়া ছাড়ার উল্লেখ করেছেন তিনি।

গতকাল সমাজমাধ্যমে মলয়বাবু জানিয়েছেন, “বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আগামীকাল অর্থাৎ ১৭ ই জুলাই শুক্রবার থেকে সোমবারের মধ্যে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনারদের বকেয়া ডিএ ব্যাঙ্কে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে।
তবে না আঁচলে বিশ্বাস নেই” তাহলে কি আজই বকেয়া ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে? মলয়বাবুর পোস্টের পর আশাবাদী অনেকেই।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে নিয়োগে বড় আপডেট, ২১ জুলাই থেকে শুরু কাউন্সেলিং

উল্লেখ্য, সম্প্রতি KMC এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত ৫ম বের্তন কমিশনের বকেয়া ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে।

dearness allowance da(1)

রাজ্য সরকার, কেএমসি এলাকার বিভিন্ন ব্যাঙ্ক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের জন্য ডিআর-এর আনুমানিক বকেয়ার ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, আনুমানিক হিসেবের উপর পঞ্চাশ শতাংশ টাকা পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।