স্কুল পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নতুন ট্যাব কিনে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

Published on:

Published on:

west bengal government(8)

বাংলা হান্ট ডেস্কঃ পূর্বতন সরকারের আমলে চালু ছিল তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)। এই প্রকল্পের আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণির স্কুল পড়ুয়ারাদের এককালীন ১০,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকত। রাজ্যের (West Bengal Government) পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের কেনার জন্য এই টাকা দেওয়া হত। নয়া সরকার ক্ষমতায় আসার পর সেই টাকা আর না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার বদলে নতুন ট্যাব কিনে পড়ুয়াদের হাতে দেওয়ার পরিকল্পনা সরকারের।

ছাত্র-ছাত্রীদের নতুন ট্যাব কিনে দেওয়ার সিদ্ধান্ত | West Bengal Government

বৃহস্পতিবার বিকাশ ভবনে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman) জানান, পরের বছর থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নতুন ট্যাব কিনে দেওয়া হবে। পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মন্ত্রী। তার কথায়, ‘‘এই ট্যাবের সাহায্যে যেন পড়ুয়ারা ভাল করে পড়াশোনা করতে পারে, সে জন্য ট্যাবের সফ্‌টওয়্যারে কিছু বিশেষত্ব থাকবে।’’

West Bengal Government

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিডের সময় থেকে শিক্ষার ডিজিটালকরণে জোর দেয় তৎকালীন রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে,রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টায় তরুণের স্বপ্ন প্রকল্প আনা হয়েছিল।

আরও পড়ুন: আইন মেনেই আসন পুনর্বিন্যাস! ভোট ঘোষণায় স্থগিতাদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা

এর মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধার কারণে চালু হয়েছিল তরুণের স্বপ্ন। তবে পরবর্তীতে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প়ড়ুয়াদের ট্যাব দেওয়া ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প বন্ধ করার দাবি তোলেন শিক্ষকদের একাংশ। আবার এই প্রকল্পে দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠে। বর্তমান সরকার পড়ুয়াদের হাতে টাকা দেওয়ার বদলে সরাসরি ট্যাব তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

গতকাল শিক্ষামন্ত্রী আরও জানান, এ বার পড়ুয়াদের স্কুল পোশাকের স্কুলগুলিকে সব ধরনের রং প্রস্তাব করা হয়েছে। কম সময়ের কারণে চেক বা স্ট্রাইপ রাখা সম্ভব হচ্ছে না বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুরো প্রক্রিয়া শেষ করে স্কুলের পোশাক স্কুলে সরবরাহ করতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে।