বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL (Indian Premier League 2026) শুরু হতে আর বেশি বাকি নেই। এটি হবে IPL-এর ১৯ তম মরশুম। যেখানে অংশগ্রহণ করতে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্পূর্ণ প্রস্তুত। নির্ধারিত সূচি অনুযায়ী, IPL শুরুর প্রথম দিনেই অর্থাৎ আগামী ২৮ মার্চ RCB নিজেদের ঘরের মাঠ এম. চিন্না স্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে। এই ম্যাচের আগে থেকেই ক্রিকেট অনুরাগীদের তুমুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ঠিক এই আবহেই RCB-র তারকা খেলোয়াড় বিরাট কোহলির (Virat Kohli) একটি ভিডিও সামনে এসেছে। যা অনুরাগীদের উৎসাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই ভিডিওটি প্রতিপক্ষ দলের কাছে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
শুরু হতে চলেছে IPL 2026 (Indian Premier League 2026):
মূলত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেয়ার করা ওই ভিডিওতে বিরাট কোহলি জানিয়েছেন, ‘যখনই আমি এই জার্সিটা পরি, আমি আমার সর্বস্ব দিয়ে দিই।’ তিনি আরও জানান, ‘আমি আরও একটি স্পেশাল চেজের জন্য প্রস্তুত।’ এই ভিডিওটি শেয়ার করার সময় RCB একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে কিং কোহলি বেঙ্গালুরুতে নিজের ঘরে ফিরেছেন এবং একটি নতুন কাহিনি রচনা করতে তিনি প্রস্তুত। জানিয়ে রাখি যে, গত মরশুমে রজত পাতিদারের অধিনায়কত্বে RCB প্রথমবার IPL চ্যাম্পিয়ন হয়। পাঞ্জাব কিংসকে হারিয়ে RCB ট্রফি জিতেছিল।
Time passed.
Seasons changed.But this city? Still his. ❤️
This throne? Still his. 👑And our love for the 𝗢𝗻𝗹𝘆 𝗧𝗿𝘂𝗲 𝗞𝗶𝗻𝗴, only grows stronger by the day. 🥹
Our Virat Kohli returns to where he belongs, his home, Bengaluru, for a new story. ❤️🔥
So, 12th Man Army!… pic.twitter.com/PDLQzL96SI
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 19, 2026
কোহলির আকর্ষণীয় IPL রেকর্ড: জানিয়ে রাখি যে, ২০২৫-এ IPL-এর ফাইনাল সম্পন্ন হয় আহমেদাবাদে। যেখানে RCB পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় লাভ করে। ওই ম্যাচে বিরাট কোহলি ৪৩ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এবারে RCB-র লক্ষ্য স্পষ্ট; শিরোপা ধরে রাখা এবং ইতিহাসের পুনরাবৃত্তি করা।
আরও পড়ুন: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আনল বামফ্রন্ট! ভবানীপুর-নন্দীগ্রামে কারা করবেন প্রতিদ্বন্দ্বিতা?
এদিকে, RCB-র সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক শুধু একজন খেলোয়াড়ের নয়, বরং একটি পরিচয়ের। কোহলি এখনও পর্যন্ত RCB-র হয়ে ২৬৭ টি IPL ম্যাচে ৮,৬৬১ রান করেছেন। যার মধ্যে ৮ টি সেঞ্চুরি এবং ৬৩ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। কোহলির এভারেজ হল ৩৯.৫৪ এবং স্ট্রাইক রেট ১৩২.৮৫। বিরাট কোহলির সেরা IPL পারফরম্যান্স ছিল ২০১৬-র মরশুমে। যেখানে তিনি ১৬ ম্যাচে ৮১.০৮ এভারেজে ৯৭৩ রান করেছিলেন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! হাইওয়ে-তে এই ভুল করলেই হবে দ্বিগুণ জরিমানা, লাগু কঠোর নিয়ম
উল্লেখ্য যে, RCB অনুরাগীদের জন্য স্বস্তির খবর হল কর্ণাটক সরকার বেঙ্গালুরুর এম. চিন্না স্বামী স্টেডিয়ামে IPL ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) জানিয়েছে যে, সুরক্ষা ও প্রস্তুতির সমস্ত মানদণ্ড পূরণ করা হয়েছে। তার মানে এবারের IPL-এও এম. চিন্না স্বামী স্টেডিয়ামে এক অসাধারণ পরিবেশ পরিলক্ষিত হবে।












