অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হলে ফের আবেদন করা যাবে? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(35)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই রাজ্যের একটা অংশের মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। মাসের শুরুতেই কড়কড়ে ৩০০০ টাকা ঢুকে যাওয়ায় খুশি মহিলারা। তবে অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি কোনো টাকাই ঢোকেনি। যাঁরা পেলেন না, তাঁরা এখন কী করবেন?

অন্নপূর্ণার ফর্ম রিজেক্ট হলে কী করণীয়? Annapurna Yojana

সরকারি পোর্টালে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্মের স্ট্যাটাস দেখা সম্ভব। সেখানে কারও ‘Approved’ কারও,’Rejected’ আবার কারও ‘Under Verification’ বা ‘, Application Submitted’ Dekhacche. এই অবস্থায় যাঁদের ফর্ম বাতিল হয়েছে, তাঁদের কি ফের পূরণ করা ফর্ম সংশোধন সম্ভব? এই বিষয়ে সঠিক নিয়ম জানালেন রাজ্যের মন্ত্রী।

রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় সাধারণ মানুষের উদ্দেশে সম্প্রতি বলেছেন, “সরকারের লক্ষ্য হল যাতে কোনও যোগ্য মহিলা শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। যাঁদের নথিতে কোনও ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু আছে। সুতরাং আবারও সবাই সুযোগ পাবেন।”

সম্প্রতি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন। যাঁদের স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরি রয়েছে তারা এই টাকা পাবেন না।

annapurna yojana(32)

আরও পড়ুন: ‘আমরাও নোংরামি করতে জানি’, পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়েকে হারিয়ে হুঙ্কার এমবাপ্পের

এছাড়া যাঁদের সমস্ত নথিপত্র সঠিক রয়েছে এবং আবেদন যাচাইয়ে কোনো অসঙ্গতি ধরা পড়েনি, সেই সকল যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেই প্রকল্পের অর্থ নিয়মিত দেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, এই প্রকল্পের নাম অন্নপূর্ণার নামে, যিনি অন্নের দেবী। এই প্রকল্প মহিলাদের নিঃশব্দ পরিশ্রমকে সম্মান জানায়।