পেরিয়ে গিয়েছে ডেডলাইন, শিশুদের ‘বাল আধার’ আপডেট না করালে কী হবে?

Published on:

Published on:

How to add husband name in Aadhaar Card required documents online offline process explained
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় হওয়ার অন্যতম পরিচিতি হল আধার কার্ড। বিভিন্ন সরকারি, বেসরকারি থেকে অন্যান্য কাজেও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আধার। ৮ থেকে ৮০, আধার প্রয়োজন সকলেরই। তবে বড়দের আর ছোটদের আধারের মধ্যে রয়েছে পার্থক্য। শিশুদের ‘বাল আধার’ (Baal Aadhaar) বানানোর রয়েছে আলাদা নির্দিষ্ট পদ্ধতি।

পেরিয়ে গিয়েছে বাল আধার (Baal Aadhaar) আপডেটের ডেডলাইন

আধার কার্ড নিয়ে সম্প্রতি বড় আপডেট দিয়েছে ইউআইডিএআই। গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে শিশুদের বাল আধার বিনামূল্যে আপডেটের ডেডলাইন। ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী, ৫-১৭ বছরের শিশুদের জন্য আধারের বায়োমেট্রিক আপডেট করানো বাধ্যতামূলক।

What will happen if baal aadhaar is not updated

করাতে হবে বায়োমেট্রিক আপডেট: গত ৩০ সেপ্টেম্বর পর্যন্তই বিনামূল্যে বায়োমেট্রিক আপডেট করানো গিয়েছে। যারা নির্দিষ্ট সীমার মধ্যে আপডেট করাতে পারেননি তাদের কী হবে? আধার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ওই তারিখের পর থেকে বায়োমেট্রিক আপডেট করাতে দিতে হবে নির্দিষ্ট শুল্ক।

আরও পড়ুন : মারাত্মক চায়ের নেশা? দিনে কতবার চা খাওয়া উচিত সেটা জানেন?

কবে করাতে হয় আপডেট: উল্লেখ্য, ৫ বছরের কম বয়সের শিশুদের জন্য আধার (Baal Aadhaar) তৈরির সময় বায়োমেট্রিক দিতে লাগে না। কিন্তু ৫ বছর হয়ে গেলেই বায়োমেট্রিক আপডেট করাতে হয়। এরপর ১৫ বছর বয়স হয়ে যাওয়ার পর আবারও বায়োমেট্রিক আপডেট করাতে হয়।

আরও পড়ুন : আঁশটে গন্ধ লাগে না, পেঁয়াজ রসুন ছাড়াই হয় নিরামিষ মাংস, সিক্রেট মশলাটা কী?

শিশুদের বাল আধার কার্ড আপডেট না করালে একাধিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। স্কুল কলেজে ভর্তি থেকে বৃত্তি, সরকারি প্রকল্প, বিভিন্ন পরীক্ষায় আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের সময় সমস্যা হতে পারে।