বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডার বলছে বসন্ত শুরু হতে চলেছে। আর বসন্তের রঙও লাগল বলে। আর কিছুদিন পরেই দোল। কিন্তু একটি চিরাচরিত প্রশ্ন থেকেই যাচ্ছে, দোল আর হোলি কি একই দিনে নাকি আলাদা? রাজ্যে সরকারি ছুটিই (Government Holiday) বা কবে পাওয়া যাবে? বিভ্রান্তির অবসান হল অবশেষে।
দোলে ছুটি (Government Holiday) কবে থাকবে?
‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল…’ ছোট থেকে এই ছড়াটা তো সকলেই শুনেছেন। সেই হিসেবে বাংলায় ন্যাড়া পোড়া ২ মার্চ সোমবার। তার পরেরদিন অর্থাৎ ৩ মার্চ মঙ্গলবার দোল উৎসব। পঞ্জিকা অনুসারেও, দোল পূর্ণিমা ৩ মার্চ। আর তারপর পরেরদিন ৪ মার্চ বুধবার পালিত হবে হোলি।

বাংলায় দোল কবে: এবার প্রশ্ন হচ্ছে, রাজ্যে সরকারি ছুটি (Government Holiday) কবে পাওয়া যাবে? বিভ্রান্তি দূর করে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, দোলের দিন অর্থাৎ মঙ্গলবারই থাকবে ছুটি। বাংলার মানুষ দোল পূর্ণিমার দিন রঙের উৎসব পালন করে থাকেন। তবে ভারতের অনেক রাজ্যেই হোলির দিন পালিত হয় রঙের উৎসব। তাই সরকারি ছুটিও থাকে হোলির দিন।
আরও পড়ুন : মাথার উপর ৫ কোটি টাকার ঋণ, তিহার জেলে আত্মসমর্পণ রাজপালের, ‘মসিহা’ হয়ে এগিয়ে এলেন সোনু
বিভিন্ন রাজ্যে হোলির রকমফের: দেশের মধ্যে সবথেকে জনপ্রিয় মথুরা বৃন্দাবনের হোলি। প্রায় ১৫ দিন ধরে চলে রঙের উৎসব। সমগ্র দেশ, বিদেশ থেকে পর্যটকরা জড়ো হন বৃন্দাবনে এই হোলির সাক্ষী থাকতে। এছাড়াও রাজ্য বিশেষে আরও নানান হোলির রকমফের দেখা যায়।
আরও পড়ুন : একই দিনে বিয়ে-রিসেপশন, প্রেমদিবসে রণজয়-শ্যামৌপ্তির বিয়ের থিম কী?
উল্লেখ্য, ফাল্গুনী পূর্ণিমার দিন অর্থাৎ ৩ মার্চ রয়েছে চন্দ্রগ্রহণও। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩ টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে আর চলবে সন্ধ্যা ৬ টা ৪৭ পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকেও দৃশ্যমান হয় এই চন্দ্রগ্রহণ।












