বিনামূল্যে বাসে সফরের পিঙ্ক কার্ড কবে থেকে চালু হচ্ছে? বড় আপডেট দিলেন পরিবহণমন্ত্রী

Published on:

Published on:

When Pink card will be launched for free bus service minister Arjun Singh revealed
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি (Free Bus Service) করেছে বিজেপি সরকার। গত ১ জুন থেকে চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে উপকৃত হয়েছেন হাজার হাজার নারী। তবে আগামীদিনে সরকারি বাসে বিনামূল্যে সফর করতে গেলে পিঙ্ক কার্ড (Pink Card) লাগবে। এই কার্ড কবে থেকে চালু হবে, এবার তা জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

পিঙ্ক কার্ড কবে থেকে চালু হবে? | (Pink Card)

গত মঙ্গলবার ব্যারাকপুর-এসপ্ল্যানেড নতুন সরকারি বাস রুটের উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই একগুচ্ছ ঘোষণা করেন অর্জুন। তিনি বলেন, কিছুদিনের মধ্যেই পিঙ্ক কার্ড চালু হতে চলেছে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনা পাননি? এখনও কাদের ‘চান্স’ আছে জানুন

পরিবহণমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো কোনও আয়সীমা অথবা যোগ্যতার শর্ত ছাড়াই সব মহিলার জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। দুই-চারদিনের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান তিনি।

পিঙ্ক কার্ডের পাশাপাশি রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে বেশ কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেন অর্জুন। তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ২ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক বাস রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকারের কাছে আরও ১ হাজার বাস চাওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে আরও সিএনজি, ইলেকট্রিক ও এসি বাস পরিষেবা দিতে শুরু করবে।

Pink Card

এছাড়া নারী নিরাপত্তার দিকে নজর রেখে বাস পরিষেবায় বেশ কিছু সংযোজনের কথাও ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, মহিলা যাত্রীদের সুরক্ষা ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সকল সরকারি বাসে সিসিটিভি, জিপিএস ও টোল ফ্রি নম্বর চালু করা হবে।

সরকারি বাসে বিনামূল্যে সফরের জন্য পিঙ্ক কার্ড এখনও চালু না হওয়ায় বর্তমানে মহিলা যাত্রীরা সরকার প্রদত্ত একটি বৈধ ফটো আইডি দেখিয়ে কন্ডাক্টরের থেকে জিরো ভ্যালু টিকিট নিচ্ছেন। এক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড সহ ১২ ধরণের সরকারি ফটো আইডি গ্রহণ করা হচ্ছে। তবে এবার পিঙ্ক কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী। এই কার্ড চালু হলে এটি দেখিয়েই ফ্রি বাস স্কিমের সুবিধা নিতে পারবেন রাজ্যের মহিলা যাত্রীরা।