বাংলা হান্ট ডেস্ক: এই নিয়ে নবম বার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেটের (Budget 2026) দিনে তিনি যে শাড়ি পরেন, তা শুধুমাত্র পোশাক নয়, অনন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তাও বহন করে তার পরিহিত শাড়ি। বাজেটের দিকে যেমন সকলের নজর থাকে তেমনি অর্থমন্ত্রীর পরিহিত শাড়িও নজর কাড়ে। কারণ প্রত্যেক বছর তার শাড়িতে থাকে ভিন্নতার ছোঁয়া। বিভিন্ন রাজ্যের ছোঁয়া প্রতিবার অর্থমন্ত্রী শাড়িতে পরিলক্ষিত হয়। এবার কোন রাজ্যের ছোঁয়া আছে অর্থমন্ত্রীর শাড়িতে সেটাই দেখার বিষয়।
এবার কোন রাজ্যের ছোঁয়া নির্মলার (Nirmala Sitharaman) শাড়িতে
উনিশ কুড়ি সালের প্রথম বার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন গোলাপি রঙের মঙ্গল গিরি সিল্ক, অন্ধ্রপ্রদেশের হ্যান্ডলুম শাড়ি এটি এবং সেই বাজেটে তিনি ব্রিফকেসের বদলে এনেছিলেন লালখাতা, যা বাজেটের প্রথাগত ব্রিফকেস আনার ধারণাকে বদলে ছিল।
কুড়ি একুশ সালের বাজেটে তিনি পরেছিলেন উজ্জল হলুদ রঙের শাড়ি সঙ্গে সবুজ পাড়। একুশ বাইশ সালের বাজেটে তিনি পরেছিলেন লাল ঘিয়ে রঙের পচমপল্লী ইক্কত শাড়ি, তেলেঙ্গানার ঐতিহ্যবাহী শাড়ি এটি। বাইশ তেইশ সালের বাজেটে তার পরিধানে ছিল ইট রঙের বোমকাই শাড়ি যা উড়িষ্যার গঞ্জম জেলার ঐতিহ্যবাহী শাড়ি। এই শাড়িতে ছিল রুপালি জরির কাজ। তেইশ চব্বিশ সালের বাজেটে তার পরিধানে ছিল লাল রঙের সিল্কের শাড়ি। সোনালী জরির কাজ ছিল শাড়িতে, সঙ্গে ছিল কালো রঙের টেম্পল পাড়।
আরও পড়ুন:‘সরকার দু’তিন কিস্তি DA একসঙ্গে..,’ বাজেটের আগেই বিরাট দাবি তুললেন মলয় মুখোপাধ্যায়
২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটে নির্মলা সীতারামন পরেছিলেন নীল রঙের তসর সিল্ক, যার উপরে ছিল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী কাঁথা স্টিচ এর কাজ। সেইসঙ্গে ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী পরেছিলেন ম্যাজেন্ডা ও সোনালী বর্ডার দেওয়া অফ হোয়াইট মঙ্গলগিরি শাড়ি।
আরও পড়ুন:সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশ, ভোটের মুখে পাঁচ রাজ্যের ঝুলিতে কি কি থাকছে সেদিকে নজর দেশের

২৫-২৬ সালের বাজেটে তিনি পরেছিলেন অফ হোয়াইট শাড়ি। এই শাড়িটা তাঁকে দিয়েছিলেন দুলারী দেবী, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। এই শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছিল বিহারের মধুবনী মোটিফের কাজ। এবার ২০২৬ সালের বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন পরেছেন ইলকাল শাড়ি। এটি কর্নাটকের শাড়ি। পুরো শাড়ি জুড়ে রয়েছে চেক প্যাটার্ন। এবারে তার শাড়ির রং হচ্ছে ডিপ মেরুন পার্পেল রঙের। শাড়িটির উপরে আছে সোনালী জরির বর্ডারের কাজ। অনেকের মতে এটি কাঞ্জিভরম সিল্ক শাড়ি। বছরের পর বছর নির্মলা সীতারামনের বাজেট অধিবেশনে শাড়ি নির্বাচন, ভারতের বৈচিত্র্য এবং তৎকালীন রাজনৈতিক অর্থনৈতিক আবহের প্রতিফলন হয়ে উঠছে, যার আড়ালে লুকিয়ে আছে রাজনীতির বার্তা।













