Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - ভারত - ১ জুলাই থেকে কার্যকর নতুন সুদের হার! PPF, SSY, NSC-সহ কোন প্রকল্পে কত রিটার্ন?

১ জুলাই থেকে কার্যকর নতুন সুদের হার! PPF, SSY, NSC-সহ কোন প্রকল্পে কত রিটার্ন?

Soumita Paul

Published on: July 4, 2026

Soumita Paul

Published on: July 4, 2026

Which savings scheme will give you the highest return?
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এখনও দেশের অধিকাংশ মানুষ কেন্দ্র সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির (Savings scheme) উপরই আস্থা রাখেন। পোস্ট অফিস ও সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে মূলধনের নিরাপত্তার পাশাপাশি নির্দিষ্ট হারে রিটার্নও পাওয়া যায়। তাই প্রতি ত্রৈমাসিকে এই প্রকল্পগুলির সুদের হার ঘোষণার দিকে নজর থাকে লক্ষ লক্ষ বিনিয়োগকারীর। এবার আগামী তিন মাসের জন্য সেই সুদের হার প্রকাশ করল ভারত সরকারের অর্থদপ্তর।

সঞ্চয় প্রকল্পগুলিতে(Savings scheme) কত সুদ দেওয়া হবে ?

কেন্দ্রের অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন করা হচ্ছে না। ফলে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে যে হারে সুদ মিলছিল, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তও একই হার কার্যকর থাকবে।

বর্তমানে সাধারণ সেভিংস অ্যাকাউন্টে সুদের হার রয়েছে ৪ শতাংশ। এক বছরের টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ, দুই বছরের টাইম ডিপোজিটে ৭ শতাংশ এবং তিন বছরের টাইম ডিপোজিটে ৭.১ শতাংশ সুদ মিলবে। পাঁচ বছরের টাইম ডিপোজিটে ৭.৫ শতাংশ এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে (RD) ৬.৭ শতাংশ সুদের হার বহাল রাখা হয়েছে।

প্রবীণ নাগরিকদের জন্য চালু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (SCSS) আগের মতোই ৮.২ শতাংশ সুদ দেওয়া হবে। একইভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও ৮.২ শতাংশ সুদের হার বজায় রাখা হয়েছে। অন্যদিকে, মান্থলি ইনকাম স্কিমে (MIS) সুদের হার ৭.৪ শতাংশ এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) ৭.৭ শতাংশ সুদ মিলবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF)-এর ক্ষেত্রেও সুদের হার ৭.১ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি কিসান বিকাশ পত্রে (KVP) ৭.৫ শতাংশ সুদের হারে বিনিয়োগকারীদের টাকা ১১৫ মাস অর্থাৎ ৯ বছর ৭ মাসে দ্বিগুণ হবে।

PPF-এ বিনিয়োগকারীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য তথ্য যে, টানা ৬ বছর ৬ মাস বা ৭৮ মাস ধরে এই প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন আনা হয়নি। দীর্ঘমেয়াদি সঞ্চয়, কর ছাড়ের সুবিধা এবং নিরাপদ রিটার্নের কারণে এখনও বহু চাকরিজীবী ও সাধারণ মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী।

Which savings scheme will give you the highest return?

আরও পড়ুন : কেজি থেকে পিজি অবধি বিনামূল্যে পড়াশোনা! যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের

বিনিয়োগের ক্ষেত্রে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক প্রকল্প নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবীণ নাগরিকদের জন্য SCSS অন্যতম লাভজনক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। যাঁদের কন্যা সন্তান রয়েছে, তাঁদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী সঞ্চয় পরিকল্পনা হতে পারে। আবার অবসরপ্রাপ্ত ব্যক্তি বা মাসিক নির্দিষ্ট আয়ের প্রত্যাশীদের জন্য মান্থলি ইনকাম স্কিম একটি উপযুক্ত বিকল্প। নিজের আর্থিক লক্ষ্য, ভবিষ্যতের পরিকল্পনা এবং সঞ্চয়ের উদ্দেশ্য বিবেচনা করে উপযুক্ত সরকারি প্রকল্পে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।

Related Stories

View All
Enforcement Directorate targets more than ten businessman in Sabyasachi Dutta financial corruption case

আরও বাড়ছে সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের পরিধি! ED স্ক্যানারে একাধিক ব্যবসায়ী

Banglar Yuva Shakti Yojana(3)

সরাসরি বাদ পড়ছেন এরা! বেকারভাতা ‘ভরসা’ কারা পাবেন না স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী

বন্ধ হয়ে যেতে পারে গ্যাসের ভর্তুকি, ভয় দেখিয়ে SMS-এ প্রতারণার ফাঁদ, সতর্ক করল ব্যাঙ্ক

Sourav Ganguly raised questions regarding India's team selection.

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় হাতছাড়া ভারতের! টিম সিলেকশন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ

Breaking News

View All
Major decision by Nabanna regarding electricity bills

বিদ্যুতের বিল নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! জানুয়ারি থেকে গ্রাহকদের জন্য চালু হচ্ছে নতুন ব্যবস্থা

November 23, 2026
Cooking Tips the kitchen gets dirty every day when boil milk

দুধ জ্বাল দিতে গিয়ে উথলে পড়ার ঝক্কি পোহাতে হয়? রান্নাঘরের এই ছোট্ট কৌশলেই মিলবে সহজ সমাধান

November 23, 2026
Purulia enjoy the winter vibes with a visit to Pathar Dungri

শীতের উইকেন্ডে মন ভালো করতে ঘুরে আসুন পাথর ডুংরি

November 23, 2026
Supreme Court orders Election Commission to increase SIR tribunal in West Bengal

পশ্চিমবঙ্গের SIR মামলায় কমিশনকে জোড়া নির্দেশ! ট্রাইবুনালের সংখ্যা বাড়াতে বলল সুপ্রিম কোর্ট

November 23, 2026
CM Suvendu Adhikari announced recruitment for 10,146 posts

নবান্নে বড় সিদ্ধান্ত, রাজ্যে ১০,১৪৬ পদে নিয়োগের ঘোষণা! কারা পাবেন চাকরির সুযোগ?

November 23, 2026
8th Pay Commission receives four year promotion proposal from FNPO

প্রতি ৪ বছর অন্তর সরকারি কর্মীদের প্রোমোশন! অষ্টম বেতন কমিশনের কাছে বড় প্রস্তাব

November 23, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon