‘শুভেন্দু গড়’ নন্দীগ্রামে উপনির্বাচন, বিজেপির টিকিট পেতে দৌড়ে কারা? সামনে বড় নাম

Published on:

Published on:

Chandranath Rath's mother likely to be BJP candidate in nandigram by election
Follow

বাংলা হান্ট ডেস্ক : নন্দীগ্রাম (Nandigram) ফের ভোটের ময়দানের জন্য তৈরি। বিধানসভা নির্বাচনের ফলের রেশ কাটতে না কাটতেই এই কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া আসনে এবার কে লড়বেন, সেই প্রশ্নেই এখন সরগরম রাজ্য রাজনীতি। পুজোর মুখে উপনির্বাচন হওয়ায় দুই শিবিরের কাছেই এই লড়াই বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

নন্দীগ্রামের (Nandigram) উপনির্বাচনে কে হবেন প্রার্থী ?

নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগরেও উপনির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৬ অক্টোবর দুই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। গণনা হবে ৯ অক্টোবর। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও কয়েকটি রাজ্যের বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা আসনেও একই দিনে নির্বাচন রয়েছে। উপনির্বাচনের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের পরেই মনোনয়ন থেকে শুরু করে ভোটের বাকি প্রশাসনিক সময়সীমাগুলি স্পষ্ট হবে।

প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা ভোটের ফলাফলে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম—দুই জায়গা থেকেই জয়ী হন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর একটি আসন ছাড়তে হয়। বিধায়ক হিসেবে একটি কেন্দ্র ছাড়ার প্রয়োজন হওয়ায়, নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন শুভেন্দু অধিকারী।

তারপর থেকেই ভোট পরবর্তী লড়াই নিয়ে শুরু হয়েছে জোরদার হিসাব-নিকাশ। বিজেপির অন্দরে সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নাম ঘুরছে। অঞ্জন ভারতীকে সামনে রেখে এলাকায় দেওয়াল লিখনের খবরও রয়েছে। আবার মেঘনাদ পালের নাম নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।যদিও দলীয় নেতৃত্ব এখনও কাউকেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। বিজেপির বক্তব্য, প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বই নেবে। শাসকদলের শিবিরেও অবশ্য প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে। তৃণমূল এখনও নন্দীগ্রামের জন্য কোনও নাম প্রকাশ্যে আনেনি। তবে রাজনৈতিক সূত্রে প্রাক্তন মন্ত্রী অখিল গিরির নাম উঠে আসছে।

Who is the BJP candidate in the Nandigram by-election?

আরও পড়ুন : জল্পনার অবসান! এবার ভোটের ময়দানে লিয়েন্ডার পেজ, কোন নির্বাচনে লড়বেন?

নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী ঘোষণা নিয়েও আলাদা উত্তেজনা রাজনীতির ময়দানে। শেষ পর্যন্ত নির্বাচনী দল কাকে প্রার্থী করে এখন সে দিকেই তাকিয়ে রাজনীতিবিদরা। প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারের উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই যায়। উপনির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে নির্বাচনী দলগুলি কোন রাজনৈতিক বার্তা দেয়, সেদিকেও নজর থাকবে।