বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় T20 লিগ IPL। নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি বছর এই মেগা ইভেন্টের ১৮ তম মরশুম শুরু হবে আগামী ২৮ শে মার্চ থেকে। এমতাবস্থায়, IPL ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নেতৃত্ব কে দেবেন তা নিয়ে জল্পনার অবসান ঘটেছে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে, রিঙ্কু সিংকে একটি বড় দায়িত্ব দেওয়া হতে পারে। তবে, ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে যে এবারে কে হবেন দলের অধিনায়ক!
কে হচ্ছেন KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক?
উল্লেখ্য যে, গত বছর অজিঙ্ক রাহানের নেতৃত্বে KKR-এর পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। দলটি পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে ছিল। তবে, ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞ অজিঙ্ক রাহানের ওপরেই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাহানে নিজেই একটি পোস্ট শেয়ার করেছেন এবং এই বিষয়ে খোলামেলা প্রতিক্রিয়া দিয়েছেন। মূলত, IPL ২০২৬-এর আগে, অজিঙ্ক রাহানে KKR-এর অধিনায়কত্ব এবং নিজের প্রস্তুতি সম্পর্কে মুখ খুলেছেন। তিনি তাঁর লিঙ্কডইন অ্যাকাউন্টে নিজের মতামত শেয়ার করে ব্যাখ্যা করেছেন যে, এই ধরণের টুর্নামেন্টে সাফল্যের জন্য কেবল শারীরিক সুস্থতার চেয়েও বেশি কিছু প্রয়োজন।

অজিঙ্ক রাহানে বলেন, ‘IPL শুরু হতে চলেছে, এখন প্রস্তুতি শুরু করার সময়ও এসেছে। এই ধরণের টুর্নামেন্টের জন্য প্রস্তুতি প্রথম ম্যাচের অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। যার মধ্যে রয়েছে জিমে শারীরিক পরিশ্রম, নেট অনুশীলন এবং দীর্ঘ মরশুমের চ্যালেঞ্জের জন্য শরীরকে প্রস্তুত করা। কিন্তু আমার কাছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি মানসিকভাবে শুরু হয়।’
আরও পড়ুন: নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতে আসছে শিবালিক-নন্দা দেবী! কত LPG বহন করছে এই দুই ট্যাঙ্কার?
নিজের মানসিক প্রস্তুতির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে KKR অধিনায়ক জানান, ‘টুর্নামেন্ট চলাকালীন সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে পুনর্বিবেচনা, আত্মসমালোচনা এবং চিন্তাভাবনা করার জন্য কিছুটা সময় নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে মুহূর্তগুলি কল্পনা করা, দায়িত্বগলি বোঝা এবং প্রতিযোগিতার ছন্দে ফিরে আসা’
আরও পড়ুন: যুদ্ধের আবহে ক্রমশ কমছে সোনা-রুপোর দাম! বিনিয়োগের প্রসঙ্গে কী পরামর্শ বিশেষজ্ঞদের?
এবার পাওয়ার কোচ আন্দ্রে রাসেল: জানিয়ে রাখি যে, চলতি বছরে অর্থাৎ ২০২৬-এ KKR-এ প্লেয়িং ইলেভেনের বাইরেও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সম্পন্ন হয়েছে। অভিষেক নায়ার অফিশিয়ালি হেড কোচের দায়িত্ব গ্রহণ করেছেন এবং ড্রেসিং রুমে একটি নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। এদিকে, ক্রিকেট অনুরাগীদের অবাক করে অভিজ্ঞ আন্দ্রে রাসেল একটি বিশেষ ভূমিকায় ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসছেন। এই লিগে সক্রিয় খেলা থেকে অবসর নেওয়ার পর, রাসেল দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে ব্যাটিং ইউনিটের হিটিং ক্ষমতা বৃদ্ধির দায়িত্বে তিনি থাকবেন। এমতবস্থায়, এই মরশুমে KKR কেমন পারফরম্যান্স প্রদর্শন করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।












