বাংলাহান্ট ডেস্ক: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণের সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। সুরলোকে পাড়ি দিয়েছেন খ্যাতনামা শিল্পী। তবে এর মধ্যেও গায়িকার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর অনুযায়ী, প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন আশা।
কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে (Asha Bhosle)?
দীর্ঘ কেরিয়ারে বহু গান গেয়েছেন আশা ভোঁসলে। বিভিন্ন ভাষায় রয়েছে তাঁর গান। সেইসব গানের রয়্যালটি, তাঁর একাধিক বাড়ি-ফ্ল্যাট সহ দেশ বিদেশে একাধিক রেস্তোরাঁও এই সম্পত্তির অংশ। এখন প্রশ্ন হচ্ছে, কে হবেন এই বিপুল সম্পত্তির অধিকারী? কীভাবে ভাগ বাটোয়ারা হবে এই সম্পত্তির?

কে দেখাশোনা করেন কাজকর্ম: জানা যাচ্ছে, আশা ভোঁসলের ব্যবসায়িক কাজকর্ম তাঁর পুত্র আনন্দই দেখাশোনা করতেন। মুম্বই এবং পুনেতে বেশ কিছু বিলাসবহুল আবাসন রয়েছে গায়িকার। পাশাপাশি তাঁর রেস্তোরাঁর চেনও রয়েছে দেশ বিদেশে। সেখান থেকে বড়সড় আয় হত সঙ্গীতশিল্পীর। সূত্রের খবর অনুযায়ী, এই সমস্ত সম্পত্তিই পেতে চলেছেন ছেলে আনন্দ।
আরও পড়ুন : মালামাল হল এই ব্যাঙ্ক! ১৩,০০০ কোটি টাকারও বেশি মুনাফা, করল ডিভিডেন্ডের ঘোষণা
রয়েছে রেস্তোরাঁ চেইন: কানাঘুষোয় যেমনটা শোনা যাচ্ছে, শুধুমাত্র রিয়েল এস্টেটেই আশা ভোঁসলের (Asha Bhosle) সম্পত্তির পরিমাণ প্রায় ৮০-১০০ কোটি টাকা। শুধু প্লেব্যাক বা স্থাবর সম্পত্তি নয়, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এক বৃহৎ রেস্তোরাঁ চেইনও রয়েছে সঙ্গীতশিল্পীর। ২০০২ সালে দুবাইতে আশা’জ রেস্তোরাঁ চেইন শুরু করেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, কুয়েত, ব্রিটেনের ম্যাঞ্চেস্টার, বার্মিংহামের মতো শহরগুলিতে রয়েছে তাঁর রেস্তোরাঁ।
আরও পড়ুন : এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে পেনশন, অনলাইনে কীভাবে জমা দেবেন লাইফ সার্টিফিকেট?
কিংবদন্তি সঙ্গীতশিল্পী হওয়ার পাশাপাশি ব্যবসায়িক দূরদর্শিতাও ছিল আশা ভোঁসলের। সব মিলিয়েই এই বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন তিনি। আগামীতে তাঁর পুত্র এবং নাতনিই দেখভাল করবেন তাঁর এই সাম্রাজ্যের।












