বাংলা হান্ট ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার সম্পন্ন হতে চলেছে T20 বিশ্বকাপ ২০২৬-এর সবথেকে রুদ্ধশ্বাস ম্যাচ। যেখানে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। তবে, ওই ম্যাচের আগে বৃষ্টিকে ঘিরে সংশয় শুরু হয়েছে। মূলত, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা। বর্তমান প্রতিবেদনে আমরা কলম্বোর ওয়েদার আপডেটের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়:
জানিয়ে রাখি যে, শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭ টায় শুরু হওয়ার কথা। তবে, ভারত ও শ্রীলঙ্কা একই টাইমজোনে পড়ে। সমস্যা হল কলম্বোতে এই সময়ে বৃষ্টি হচ্ছে। যদিও, স্বস্তির খবর হল বৃষ্টির পূর্বাভাস কিছুটা কমেছে।

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির পূর্বাভাস: BBC ওয়েদারের মতে, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে ৯ টার মধ্যে প্রথমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। কিন্তু এখন তা কমেছে। পূর্ববর্তী আবহাওয়ার আপডেট অনুসারে, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় কলম্বোতে ৫১ শতাংশ, সন্ধ্যা ৭ টায় ৫৭ শতাংশ, রাত ৮।টায় ৬৫ শতাংশ এবং রাত ৯ টায় ৪৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল।
আরও পড়ুন: ১ বছরে ৪২৯ শতাংশের রিটার্ন! আপনার পোর্টফোলিওতে আছে নাকি এই স্টক?
তবে, আবহাওয়ার বর্তমান পূর্বাভাস অনুসারে, টসের সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় বৃষ্টির সম্ভাবনা ৫০ রয়েছে শতাংশ। এদিকে, সন্ধ্যা সাড়ে ৭ টার মধ্যে এই সম্ভাবনা ৪০ শতাংশে নেমে এসেছে। এছাড়াও, রাত সাড়ে ৮ টা নাগাদ, এই সম্ভাবনা আরও কমে ২৭ শতাংশে নেমে আসে। স্বস্তির খবর হল, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ কমছে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: ফের বাজিমাত মুকেশ আম্বানির! আমেরিকার কাছ থেকে পেলেন বড় ‘লাইসেন্স’, লাভবান হবে গোটা দেশ
বলা হয় যে, কলম্বোর আবহাওয়া ভবিষ্যদ্বাণী করা সহজ নয়। তবে, BBC ওয়েদারের মতে, বর্তমান আবহাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস আশাব্যঞ্জক। এমতবস্থায়, এটা বলা নিরাপদ যে, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ম্যাচটি দেরিতে শুরু হলেও বা কিছুক্ষণের জন্য বাধাগ্রস্ত হলেও, ভেস্তে যাবে না। যা ক্রিকেট অনুরাগীদের জন্য স্বস্তির খবর।












