১ বছরে ৪২৯ শতাংশের রিটার্ন! আপনার পোর্টফোলিওতে আছে নাকি এই স্টক?

Published on:

Published on:

429 percent return on this stock in share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির প্রবণতা থাকলেও সঠিক স্টকে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, আগামী সোমবার মাল্টিব্যাগার স্টক টেলিক্যানর গ্লোবাল লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের নজরে থাকবে। এর কারণ হল সংস্থাটির ত্রৈমাসিক ফলাফল। কোম্পানিটি গত শনিবার তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করেছে। উল্লেখ্য যে, গত বছরে এই শেয়ারের দাম ৪২৯ শতাংশ বেড়েছে।

শেয়ার বাজারে (Share Market) দুর্ধর্ষ রিটার্ন এই স্টকে:

ত্রৈমাসিক ফলাফল: জানিয়ে রাখি যে, ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানিটি ৬.৮৭ কোটি টাকা আয় করেছে। টেলিক্যানর গ্লোবাল লিমিটেড ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মেয়াদে নেট প্রফিট ছিল ৩.১৬ কোটি টাকা। এক বছর আগে একই ত্রৈমাসিকে কোম্পানিটি ১৪ লক্ষ টাকার লোকসান করেছিল।

429 percent return on this stock in share market.

ইতিমধ্যেই টেলিক্যানর গ্লোবাল লিমিটেড স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে যে, লোকসান থেকে লাভে রূপান্তর একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে প্রতিফলিত করে। পাশাপাশি সংস্থাটি আরও জানিয়েছে যে, ত্রৈমাসিক ফলাফল তাদের ব্যবসার স্থিতিশীলতা প্রদর্শন করে, যার ফলে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।

আরও পড়ুন: থাকবেনা বৈষম্য! জেনারেল কোচের যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ রেলের, সুষ্ঠুভাবে হবে সফর

ত্রৈমাসিক ভিত্তিতে পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টেলিক্যানর গ্লোবাল লিমিটেডের আয় ছিল ৬.৮৭ কোটি টাকা। এদিকে, ওই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে, কোম্পানির আয় ছিল ৫.৭৪ কোটি টাকা। সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা ছিল ২.৫৩ কোটি টাকা। যা ডিসেম্বর ত্রৈমাসিকে বেড়ে ৩.১৬ কোটি টাকা হয়েছে। উল্লেখ্য যে, ত্রৈমাসিকের নিরিখে কোম্পানির মুনাফা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ফের বাজিমাত মুকেশ আম্বানির! আমেরিকার কাছ থেকে পেলেন বড় ‘লাইসেন্স’, লাভবান হবে গোটা দেশ

শেয়ারের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে: জানিয়ে রাখি যে, শুক্রবার বাজার বন্ধের সময়, BSE-তে টেলিক্যানর গ্লোবাল লিমিটেডের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে ৪০.৪৭ টাকা হয়েছে। গত ৩ মাসে কোম্পানির শেয়ারের দাম ১৮৭ শতাংশ বেড়েছে। ইতিমধ্যেই, বিগত ৬ মাসে শেয়ারের দাম ৩০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, টেলিক্যানর গ্লোবাল লিমিটেডের শেয়ারের দাম এক বছরে ৪২৯ শতাংশ বেড়েছে। উল্লেখ্য যে, টেলিক্যানর গ্লোবাল লিমিটেডের শেয়ারের দাম ২ বছরে ৬৩৩ শতাংশ বেড়েছে। যেখানে ৫ বছরে এই শেয়ারের দাম ৪০৯ শতাংশ বেড়েছে। কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য হল ৪৬.৮৭ টাকা। যেখানে ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হল ৫.৩৭ টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ ৩৮.৮৮ কোটি টাকা।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।