ফের বাজিমাত মুকেশ আম্বানির! আমেরিকার কাছ থেকে পেলেন বড় ‘লাইসেন্স’, লাভবান হবে গোটা দেশ

Published on:

Published on:

Mukesh Ambani got a big license from America.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) সরাসরি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার জন্য আমেরিকার কাছ থেকে লাইসেন্স পেয়েছে। এই অনুমতির ফলে, দেশের বৃহত্তম বেসরকারি পরিশোধন সংস্থা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ছাড়ের হারে পাওয়া ভারী অপরিশোধিত তেল আমদানি করতে সক্ষম হবে। জানিয়ে রাখি যে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্স পরিশোধনাগারের কাঠামোর জন্য উপযুক্ত এবং পরিশোধন মার্জিনও উন্নত করতে পারে। এদিকে, ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনার জন্য মার্কিন লাইসেন্স পাওয়ার বিষয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আমেরিকার কাছ থেকে ‘লাইসেন্স’ পেলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani):

সংবাদ সংস্থা পিটিআই সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, জানুয়ারির শেষের দিকে, আমেরিকা কিছু আন্তর্জাতিক কোম্পানিকে ভেনেজুয়েলা থেকে সরাসরি তেল কেনার জন্য সাধারণ অনুমতি দিয়েছে। এর আগে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে, ভেনেজুয়েলা থেকে সরাসরি তেল ক্রয় নিষিদ্ধ করা হয়েছিল এবং ব্যবসায়ীদের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছিল। তবে, গত মাসে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন কারাগারে পাঠানো হয়। তারপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার জেরে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের সরাসরি ক্রয় পুনরায় শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

Mukesh Ambani got a big license from America.

আগে থেকেই ক্রেতা ছিল রিলায়েন্স: উল্লেখ্য যে, গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম পরিশোধনাগার পরিচালনাকারী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের নিয়মিত ক্রেতা ছিল। তবে, ভেনেজুয়েলার মাদুরো সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর ২০১৯-২০ সালে এই আমদানি বন্ধ করে দেওয়া হয়। যদিও, ২০২৪ সালে সাময়িক স্থগিতাদেশের সময় রিলায়েন্স ভেনেজুয়েলা থেকে তেল কিনেছিল। ওই বছর, ব্যবসায়ীদের মাধ্যমে তেল ক্রয় পুনরায় শুরু হয়। সেই সময়ে রিলায়েন্স ভিটল কোম্পানির কাছ থেকে ২০ লক্ষ ব্যারেল তেল কেনে। এদিকে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডও এই ছাড়ের সুযোগ নিয়েছে। এই ২ টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা একসঙ্গে ভেনেজুয়েলা থেকে ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে।

আরও পড়ুন: করেন ফর্ম ফিলাপ, ইস্যু হয় অ্যাডমিট কার্ডও! তবুও কেন দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিচ্ছেন না বৈভব সূর্যবংশী?

কী জানিয়েছেন ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা সহ অন্যান্য উৎস থেকে তেল আমদানি বাড়াতে সম্মত হয়েছেন। যদিও, ভারত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া ডাইনি। সূত্র জানিয়েছে, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ব্যবহার ভারতের অপরিশোধিত তেল সংগ্রহের উৎসগুলিকে বৈচিত্র্যময় করার কৌশলের অংশ।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ‘হাইভোল্টেজ’ ম্যাচ! তার আগে এই ৪ টি কারণে চিন্তিত টিম ইন্ডিয়া

মূলত, রাশিয়া থেকে তেল আমদানির সম্ভাব্য হ্রাসের মধ্যে ভেনেজুয়েলার তেল গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে ভেনেজুয়েলার ওরিনোকো বেল্ট অঞ্চল তার ভারী এবং অতি-ভারী গ্রেড অপরিশোধিত তেলের জন্য পরিচিত। রিলায়েন্সের জামনগর শোধনাগারকে এই গ্রেডের তেল পরিশোধন করতে সম্পূর্ণরূপে সক্ষম বলে মনে করা হয়।