করেন ফর্ম ফিলাপ, ইস্যু হয় অ্যাডমিট কার্ডও! তবুও কেন দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিচ্ছেন না বৈভব সূর্যবংশী?

Published on:

Published on:

Why is Vaibhav Suryavanshi not giving class 10 board exam?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে ভারতকে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বিগত কয়েক মাসে বৈভব ক্রিকেটের ময়দানে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে অনুরাগীদের অবাক করেছেন। তবে, এবার ক্রিকেট মাঠের গ্ল্যামারকে পেছনে ফেলে একজন সাধারণ ছাত্র হিসেবে তাঁর স্কুলের পরীক্ষায় বসার কথা ছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে, ১৪ বছর বয়সী এই উদীয়মান তারকা ১৭ ফেব্রুয়ারি থেকে তাঁর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দেবেন।

বড় সিদ্ধান্ত বৈভবের (Vaibhav Suryavanshi):

এদিকে, সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নীল কিশোরও বৈভবের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন যে তাঁর অ্যাডমিট কার্ডও জারি করা হয়েছে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। বৈভবের ঘনিষ্ট সূত্রকে উদ্ধৃত করে TV9-কে জানানো হয়েছে যে বৈভব এবারে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

Why is Vaibhav Suryavanshi not giving class 10 board exam?

এদিকে, সূত্রটি আরও জানিয়েছে যে বৈভব পরীক্ষার জন্য ফর্ম পূরণ করলেও তিনি এবারে পরীক্ষায় বসবেন না। জানা গিয়েছে যে, বৈভব সূর্যবংশী এখন রাজস্থান রয়্যালসের প্রশিক্ষণ শিবিরে রয়েছেন। যেটি চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই শিবির হওয়ার পরেও তিনি বিহারে না গিয়ে সেখানেই থাকতে পারেন।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ‘হাইভোল্টেজ’ ম্যাচ! তার আগে এই ৪ টি কারণে চিন্তিত টিম ইন্ডিয়া

বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস: জানিয়ে রাখি যে, জিম্বাবোয়ের হারারেতে সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। ওই ইনিংসে তিনি ১৫ টি চার এবং ১৫ টি ছক্কা মারেন। যা এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড হিসেবে বিবেচিত হয়। পুরো টুর্নামেন্ট জুড়ে বৈভব মোট ৩০ টি ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের রেকর্ড ভেঙে দেন। শুধু তাই নয়, ৪৩৯ রান করে তিনি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।

আরও পড়ুন: টাটা গ্রুপের এই সংস্থার শেয়ারে লাগাতার পতন! মাথায় হাত বিনিয়োগকারীদের

ঘরোয়া ক্রিকেট এবং IPL-এও দেখিয়েছেন দাপট: উল্লেখ্য যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্সের পাশাপাশি বৈভব ইতিমধ্যেই IPL-এও নিজের দাপট দেখিয়েছেন। তিনি IPL-এর সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে তিনি IPL-এর সর্বকনিষ্ঠ সেঞ্চুরি করা ব্যাটার হিসেবে বিবেচিত হন। এদিকে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতেও সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলে রয়েছে।