পাকিস্তানের বিরুদ্ধে ‘হাইভোল্টেজ’ ম্যাচ! তার আগে এই ৪ টি কারণে চিন্তিত টিম ইন্ডিয়া

Published on:

Published on:

Team India worried about 4 reasons before IND vs PAK match.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) মধ্যে রুদ্ধশ্বাস ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হবে। ওই ম্যাচটি খেলা হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। ইতিমধ্যেই এই ম্যাচটি বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনকি, বয়কট করার সিদ্ধান্তও নিয়েছিল পাকিস্তান। যদিও, তারপর দীর্ঘ আলোচনার জেরে বিষয়টি নিষ্পত্তি হয়। এদিকে, T20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে দুরন্ত জিত হাসিল করে ভারত। যদিও, পাকিস্তানের বিরুদ্ধে খেলতেন আমার আগে টিম ইন্ডিয়ার জন্য ৪ টি বিষয় চিন্তা বাড়াচ্ছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

পাকিস্তানের বিরুদ্ধে ‘হাইভোল্টেজ’ ম্যাচ (IND vs PAK):

১. অভিষেক শর্মার ফিটনেস: দলের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা বর্তমানে পেটের সংক্রমণে ভুগছেন। T20 বিশ্বকাপে USA-র বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যার ফলে তিনি নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটিতে খেলতে পারেননি। যদিও, ইতিমধ্যেই অভিষেক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এবং টিম ম্যানেজমেন্ট সতর্ক রয়েছে। তবে, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ইঙ্গিত দিয়েছেন যে, অভিষেকের ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে। এমতাবস্থায়, অভিষেক শর্মা যদি পাকিস্তানের বিরুদ্ধে না খেলেন, সেক্ষেত্রে এটি দলের চাপ বাড়াতে পারে।

Team India worried about 4 reasons before IND vs PAK match.

২. স্পিনারদের বিরুদ্ধে ব্যাটারদের পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারত ২০৯ রান করেছিল। কিন্তু মিডিল ওভারগুলিতে স্পিনের সামনে ভারত যথেষ্ট বেগ পায়। বার্নার্ড স্কল্টজ এবং গেরহার্ড ইরাসমাসের মতো স্পিনাররা উইকেট নিয়েছিলেন এবং মিডল ওভারগুলিতে তাঁরা ভারতের রানের গতি কমিয়ে ছিলেন। যা আবারও স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বল পারফরম্যান্সকে স্পষ্ট করেছে। এদিকে, পাকিস্তানের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। কলম্বোর পিচও স্পিন ফ্রেন্ডলি হতে পারে। যা টিম ইন্ডিয়ার জন্য চিন্তার বিষয় হতে পারে।

আরও পড়ুন: টাটা গ্রুপের এই সংস্থার শেয়ারে লাগাতার পতন! মাথায় হাত বিনিয়োগকারীদের

৩. রিঙ্কু সিংয়ের খারাপ ফর্ম: টিম ইন্ডিয়ার মিডল-অর্ডারে ফিনিশারের ভূমিকা পালনকারী রিঙ্কু সিং এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স করতে পারেননি। প্রথম ম্যাচে তিনি ১৪ বলে মাত্র ৬ রান করেছিলেন। এদিকে, দ্বিতীয় ম্যাচে তিনি ৬ বলে মাত্র ১ রান করেন। যা টিম ইন্ডিয়ার জন্য একটি বড় চিন্তার বিষয়। রিঙ্কু সাধারণত তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। কিন্তু বর্তমানে তাঁর পারফরম্যান্সে সেই তেজ এখনও দেখা যায়নি।

আরও পড়ুন: পর্যটকদের জন্য দুর্দান্ত খবর! ৫৬ টি দেশে ভিসা-ফ্রি এন্ট্রি! ভারতীয় পাসপোর্টের র‍্যাঙ্কিংয়ে বড় চমক

৪. পাওয়ারপ্লে-তে বোলিং দুর্বলতা: টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচে নামিবিয়া পাওয়ারপ্লে-তে দ্রুতগতিতে রান তুলতে শুরু করেছিল। অর্থাৎ, ভারতের বোলাররা শুরুতেই রান দিয়ে ফেলেছিলেন। ওই ম্যাচে প্রথম ছয় ওভারে নামিবিয়া ১ উইকেট হারিয়ে ৫৭ রান করে। পাকিস্তানের বিরুদ্ধে তাই পাওয়ারপ্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, পাক ওপেনাররাও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন। এমতবস্থায়, ভারতের বোলারদের আরও ভালো নিয়ন্ত্রণ প্রয়োজন। নাহলে পাকিস্তান বড় রান তুলতে পারে।