বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের পাসপোর্টের গ্লোবাল র্যাঙ্কিংয়ে (Indian Passport Ranking) উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। Hanley Passport Index-এর সর্বশেষ রিপোর্ট অনুসারে, ভারত ৮৫ তম থেকে ৭৫ তম স্থানে উঠে এসেছে। এই উন্নতির ফলে, ভারতীয় নাগরিকরা এখন ৫৬ টি দেশে ভিসা-ফ্রি অথবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা সহ ভ্রমণ করতে পারবেন। তবে, ভারত এখনও তার পূর্ববর্তী সেরা র্যাঙ্কিং ৭১ তম (২০০৬) থেকে পিছিয়ে রয়েছে।
ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিংয়ে (Indian Passport Ranking) বড় চমক:
Hanley Passport Index: জানিয়ে রাখি যে, Hanley Passport Index কোনও দেশে নাগরিকরা ভিসা ছাড়াই কতগুলি দেশে প্রবেশ করতে পারেন তার ওপর ভিত্তি করে পাসপোর্টের তালিকা তৈরি করে। এক্ষেত্রে দেশের র্যাঙ্ক যত ভালো হবে, সেই দেশের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণের সুবিধা তত বেশি হবে।

ভারতীয়রা কোন কোন দেশে ভিসা-ফ্রি ভ্রমণ করতে পারেন: উল্লেখ্য যে, ভারতীয় পাসপোর্টধারীরা এখন এশিয়া থেকে শুরু করে আফ্রিকা, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এই দেশগুলির মধ্যে রয়েছে ভুটান, নেপাল, ফিজি, মরিশাস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া মলদ্বীপ এবং শ্রীলঙ্কার মতো দেশগুলি। এছাড়াও, অনেক দেশ ভ্রমণ প্রক্রিয়া সহজ করে ভিসা-অন-অ্যারাইভাল বা ই-ভিসা প্রদান করে।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না অভিষেক শর্মা? এখন কেমন আছেন তারকা খেলোয়াড়?
ভারতের জন্য ইতিবাচক লক্ষণ: বিশেষজ্ঞদের মতে, ভারতের পাসপোর্টের র্যাঙ্কিংয়ে এই উন্নতি দেশের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্বীকৃতি এবং কূটনৈতিক সম্পর্কের লক্ষণ। যদিও, এখনও একাধিক উন্নত দেশে যেতে ভারতীয় নাগরিকদের ভিসার প্রয়োজন হয়, তবুও ১০ স্থানের এই বিশাল লাফকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! RBI-র এই পদক্ষেপে লাভবান হবেন লক্ষ লক্ষ কৃষক, জানুন এখনই
এদিকে, এই সংবাদটি ভারতীয় ভ্রমণকারীদের জন্যও অত্যন্ত স্বস্তির। কারণ এখন তাদের একাধিক দেশে ভ্রমণের জন্য দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। আগামী বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হলে, ভারতের র্যাঙ্কিং আরও উন্নত হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।












