আর নেই চিন্তা! RBI-র এই পদক্ষেপে লাভবান হবেন লক্ষ লক্ষ কৃষক, জানুন এখনই

Published on:

Published on:

Farmers will benefit from this move by the Reserve Bank of India.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে লক্ষ লক্ষ কৃষকের জন্য এবার বড় সুখবর আসতে চলেছে। মূলত, কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের নিয়ম সংশোধন ও উন্নত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) তথা RBI নতুন নির্দেশিকাগুলির একটি খসড়া প্রকাশ করেছে। যার লক্ষ্য হল এই প্রকল্পের পরিধি সম্প্রসারণ করা, কাজের পদ্ধতি সহজ করা এবং কৃষিকাজের নতুন চাহিদা পূরণ করা। ঋণের মেয়াদ ফসল চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য, কিষাণ ক্রেডিট কার্ডের মেয়াদ ৬ বছর পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এমতাবস্থায়, নিয়ন্ত্রিত সংস্থা থেকে শুরু করে জনসাধারণ এবং অন্যান্য স্টেকহোল্ডাররা আগামী ৬ মার্চ, ২০২৬ পর্যন্ত খসড়াটির বিষয়ে প্রতিক্রিয়া এবং পরামর্শ দিতে পারবেন।

বড় পদক্ষেপ RBI (Reserve Bank of India)-র:

জানিয়ে রাখি যে, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদন এবং পরিশোধের সময়সূচিতে অভিন্নতা আনতে RBI ফসলের মরশুমের সময়কাল মানসম্মত করার প্রস্তাবও করেছে। যার অধীনে, স্বল্প সময়ের মধ্যে তৈরি হওয়া ফসলকে ১২ মাসের চক্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং দীর্ঘমেয়াদী ফসলকে ১৮ মাসের চক্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। দীর্ঘমেয়াদী ফসলের চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঋণের মেয়াদ সমন্বয় করতে কিষাণ ক্রেডিট কার্ডের মোট মেয়াদ ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে।

Farmers will benefit from this move by the Reserve Bank of India.

সুবিধা কী হবে: উল্লেখ্য যে, খসড়ায় প্রতিটি ফসলের মরশুমের জন্য ফসলের আনুমানিক খরচের সঙ্গে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় খরচের সীমা সামঞ্জস্য করার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কৃষকরা প্রকৃত চাষের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যাপ্ত ঋণ পেতে পারেন। এছাড়াও মাটি পরীক্ষা, আবহাওয়ার পূর্বাভাস এবং জৈব ও ভালো কৃষি পদ্ধতির সার্টিফিকেশনের মতো প্রযুক্তিগত খরচও যোগ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খরচ কৃষি সম্পদের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বর্তমানে অনুমোদিত ২০ শতাংশ অতিরিক্ত উপাদানের সীমার মধ্যে রাখা হবে।

আরও পড়ুন: যা কেউ পারেনি, সেটাই করে দেখাল ভারত! T20 বিশ্বকাপে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার

ইতিমধ্যেই RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা ফেব্রুয়ারির মুদ্রানীতি বিবৃতিতে কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কিত এই সংশোধনীগুলির প্রসঙ্গে ঘোষণা করেছিলেন। এদিকে, গত ১ ফেব্রুয়ারি উপস্থাপিত বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদের জন্য বেশ কয়েকটি ঘোষণা করেন।

আরও পড়ুন: আর রেহাই নেই শত্রুদের! ১১৪ টি নতুন রাফাল কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৩.২৫ লক্ষ কোটির চুক্তি

যেখানে অর্থমন্ত্রী জানান যে, কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। বর্তমানে, কিষাণ ক্রেডিট কার্ড ৩ লক্ষ টাকা পর্যন্ত ফসলের ঋণের জন্য ৭ শতাংশ সুদের হার প্রদান করে। সময়মতো পেমেন্ট করলে ৩ শতাংশ সুদের ভর্তুকি মেলে।