বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত (India)। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতীয় বিমানবাহিনীর শক্তি এবার আরও বৃদ্ধি পেতে চলেছে। ইতিমধ্যেই মোদী সরকার ফ্রান্স থেকে নতুন রাফাল বিমান কেনার অনুমোদন দিয়েছে বলেও জানা গিয়েছে। গত বছর অপারেশন সিঁদুরের সময় সমগ্র বিশ্ব রাফালের শক্তি দেখেছে। শুধু তাই নয়, সেই সময়ে ভারত আকাশসীমায় রীতিমতো পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করেছিল। এমতাবস্থায়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন রাফাল বিমান কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
ভারত (India) ১১৪ টি নতুন রাফাল কিনবে:
ইতিমধ্যেই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল তথা (DAC) এই গুরুত্বপূর্ণ উচ্চমূল্যের প্রতিরক্ষা ক্রয়ের জন্য প্রয়োজনীয়তার স্বীকৃতি মঞ্জুর করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে, সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়েছে যার আনুমানিক ব্যয় প্রায় ৩.৬০ লক্ষ কোটি টাকা। ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তির জন্য প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার একটি চুক্তি অনুমোদিত হয়েছে। এর মধ্যে ২.৫ লক্ষ কোটি টাকা ১১৪ টি রাফাল যুদ্ধবিমানের জন্য এবং বাকি পরিমাণ অর্থ অস্ত্র, খুচরো যন্ত্রাংশ এবং সহায়তা প্যাকেজের জন্য।

বিমান বাহিনীর শক্তি কীভাবে বাড়বে: জানিয়ে রাখি যে, ক্রয় করা MRFA রাফাল বিমানগুলি ভারতে তৈরি করা হবে। এক্ষেত্রে কমব্যাট ক্ষেপণাস্ত্রগুলির স্ট্যান্ড-অফ গ্রাউন্ড অ্যাটাক ক্ষমতা এবং নির্ভুলতাও বৃদ্ধি পাবে। ভারত ফ্রান্স থেকে ইতিমধ্যেই ৩৬ টি রাফালে বিমান কিনেছে। যার ডেলিভারি ২০২৪ সালের ডিসেম্বরে সম্পন্ন হয়েছে। এই যুদ্ধবিমান ২ টি ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রনে মোতায়েন করা হয়েছে। আম্বালায় ‘গোল্ডেন অ্যারো’ এবং হাশিমারায় ‘ফ্যালকন’। রাফাল বিমান মারাত্মক অস্ত্র ব্যবস্থা দিয়ে সজ্জিত। এই বিমান বিশ্বের অন্যতম উন্নত মেটিওর ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত রয়েছে।
আরও পড়ুন: জোর করে গ্রাহকদের বিক্রি করা যাবে না স্কিম! ব্যাঙ্কগুলির ‘দাদাগিরি’ বন্ধ করতে বড় পদক্ষেপ RBI-র
রাফালের SCALP এবং হ্যামার ঘুম ওড়াবে শত্রুদের: এছাড়াও, রাফালে SCALP ক্ষেপণাস্ত্র রয়েছ। রাফালে হ্যামার ক্ষেপণাস্ত্র দিয়েও সজ্জিত। গী একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র। যা বিশেষভাবে শক্তিশালী কাঠামো ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও, রাফাল যুদ্ধবিমানে RBE2 AESA রাডার রয়েছে। যেগুলি একসঙ্গে ৪০ টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। এই বিমান SPECTRA সিস্টেমও রয়েছে। যা একটি শক্তিশালী ইলেকট্রনিক নিরাপত্তা ব্যবস্থা। এটি শত্রুর রাডার এবং জ্যাম হুমকি থেকে বিমানকে রক্ষা করতে সাহায্য করে। রাফালে একটি হেলমেট-মাউন্ট করা ডিসপ্লেও রয়েছে। যা পাইলটকে তার হেলমেট থেকে ডেটা দেখতে দেয়।
আরও পড়ুন: ‘আমি দেশের জন্যে…’, ২০২৭-এর ODI বিশ্বকাপে খেলার প্রসঙ্গে বড় প্রতিক্রিয়া রোহিতের, খুশি অনুরাগীরা
২৬ টি রাফাল মেরিন জেটের চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে: জানিয়ে রাখি যে, ভারত এর আগে ২০২৫ সালের এপ্রিলে ফ্রান্সের সঙ্গে ২৬ টি রাফাল মেরিন জেটের চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির মূল্য ছিল ৬৩,০০০ কোটি টাকা। এই রাফাল জেটগুলি যুদ্ধজাহাজ থেকে থেকে উড়তে সক্ষম এবং নৌ অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে। ওই চুক্তিতে প্রশিক্ষণ থেকে শুরু করে অস্ত্র, সিমুলেটর এবং দীর্ঘমেয়াদী সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। রাফাল-এম INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্যে মোতায়েন করা হবে।












