বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত খেলা ২ টি ম্যাচের প্রত্যেকটিতেই জয়লাভ করেছে ভারত। যার মাধ্যমে টিম ইন্ডিয়া তাদের গ্রুপের শীর্ষে রয়েছে। তবে, গ্রুপ পর্বে তাদের সবচেয়ে বড় ম্যাচটি সম্পন্ন হতে চলেছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ওই ম্যাচটি পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে খেলা হবে। এদিকে, এই ম্যাচের আগে ভারতীয় দলের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল অভিষেক শর্মার হেলথ আপডেট। ইতিমধ্যেই পেটের সমস্যার কারণে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি অভিষেক। এমতাবস্থায়, পাকিস্তানের বিরুদ্ধে তিনি আদৌ খেলবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। এই আবহে বড় আপডেট সামনে এনেছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে কী অভিষেক শর্মা খেলবেন?
অভিষেক শর্মার স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট: মূলত, বরুণ চক্রবর্তী ওপেনার অভিষেক শর্মার ফিটনেস সম্পর্কে ইতিবাচক আপডেট দিয়েছেন। USA-র বিরুদ্ধে ম্যাচের পর অভিষেক শর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই ম্যাচে তিনি শূন্য রানে আউট হন। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক খেলতে পারেননি। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের সময় ডাগআউটে উপস্থিত ছিলেন অভিষেক। তবে, দ্বিতীয় ম্যাচের পর, বরুণ চক্রবর্তী জানান যে, অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্র্যাকটিস করেছিলেন এবং তাঁকে আগের চেয়ে সুস্থ দেখাচ্ছে। এমতা বস্থায়, বরুণ আশা প্রকাশ করেছেন যে, অভিষেক পরবর্তী ম্যাচে খেলবেন।

বরুণ চক্রবর্তী জানান, ‘আমার মনে হয় তিনি পরের ম্যাচ খেলবেন। আমি নিশ্চিত নই। তবে, যতদূর তাঁর সঙ্গে কথা বলেছি, তিনি ঠিক আছেন বলে মনে হচ্ছে। তিনি কিছুটা অনুশীলনও করেছেন। অভিষেক জানিয়েছেন তিনি শীঘ্রই ফিরে আসবেন।’ এদিকে, নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময়ে বলেছিলেন যে অভিষেক আরও একটি বা দু’টি ম্যাচ মিস করতে পারেন। তাই, যদি অভিষেক সুস্থ থাকেন এবং কলম্বো পৌঁছনোর সময় পর্যন্ত খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তিনি হয়তো পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন।
আরও পড়ুন: আর নেই চিন্তা! RBI-র এই পদক্ষেপে লাভবান হবেন লক্ষ লক্ষ কৃষক, জানুন এখনই
আর একটি জয়ের মাধ্যমে সুপার ৮-এ জায়গা নিশ্চিত: জানিয়ে রাখি যে, পাকিস্তানের বিরুদ্ধে এই হাই-ভোল্টেজ ম্যাচটি টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আর একটি জয়ের মাধ্যমে সুপার ৮-এ জায়গা নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: যা কেউ পারেনি, সেটাই করে দেখাল ভারত! T20 বিশ্বকাপে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার
উল্লেখ্য যে, বর্তমানে ভারতীয় দল ২ টি ম্যাচে ২ টি জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ইতিমধ্যেই, পাকিস্তানও তাদের প্রথম ২ টি ম্যাচ জিতেছে। তাদের পয়েন্টও ৪। অর্থাৎ পরবর্তী ম্যাচটি জিতলে সরাসরি সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত।
















