বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তারপরেও অবশ্য ক্রিকেটের ২২ গজে দেখা গিয়েছে তাকে। ২০২৫ সাল অবধি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে চুটিয়ে আইপিএল (IPL) খেলেছেন তিনি। তারপর ২০২৬ সালে স্কোয়াডে থাকলেও হাঁটুর চোটের কারণে সিএসকে-র (CSK) জার্সি গায়ে মাঠে নামতে পারেননি তিনি।
তিনি এখনও আনুষ্ঠানিকভাবে ক্রিকেটার হিসেবে অবসর ঘোষণা করেননি। কিন্তু সিএসকে জার্সিতে ৪৫ বছর বয়সী তারকাকে আবার দেখা যাবে, এমনটা শোনা যায়নি এখনও। তবে ক্রিকেটার হিসেবে না হলেও কোনও একটি বিশেষ ভূমিকায় যে তাকে হলুদ জার্সিতে দেখা যাবে তা নিয়ে সকলেই নিশ্চিত।

তবে দলে তার নতুন ভূমিকা কি হবে সেই নিয়ে কোনও নতুন ঘোষণা এখনও আসেনি। গত কয়েক মরশুমে ধারাবাহিক ব্যর্থতার পর দীর্ঘ ১৮ বছর পর নিজেদের প্রধান কোচ বদল করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং ২০০৮ সাল থেকে দলটির প্রধান কোচ ছিলেন। কিন্তু এই দায়িত্ব ছেড়ে আপাতত তিনি ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন: ভারতীয় দল জিততেই ধোনিকে ছুঁয়ে ফেললেন শ্রেয়স আইয়ার! এবার সামনে রোহিত
অনেকেই আশা করছেন যে ফ্রেমিংয়ের অনুপস্থিতিতে এবার মহেন্দ্র সিংহ ধোনিকে দলের প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে। তরুণ ক্রিকেটারদের মনে তার মতো তারকার প্রতি রয়েছে প্রগাঢ় শ্রদ্ধা। চোখ বন্ধ করে তারা আজ্ঞা পালন করতে রাজি হয়ে যাবেন ক্রিকেটাররা। এই সমীকরণ ব্যবহার করে দলের শেষ কয়েক বছরের ব্যর্থতা ঘোচানোর চেষ্টা করতেই পারে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: দল জিতলেও চূড়ান্ত খারাপ ফর্মে অধিনায়ক শুভমান গিল! এবার BCCI-কে শোনালেন নতুন অজুহাত
তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী মাইকেল হাসি বা ইয়ন মর্গ্যানের মতো কোনও এক প্রাক্তন ক্রিকেটারকে দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিএসকে ম্যানেজমেন্ট। ধোনি দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন একজন মেন্টর হিসেবে। অতীতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় দলের মেন্টরের ভূমিকাও পালন করেছিলেন ধোনি। কিন্তু সেই বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরে গ্রূপপর্ব থেকেই বাদ পড়েছিল ভারত।













