Durga Puja 2026 Live Updates

যোগ্য হয়েও মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা! পুজোর পরেই দিকে দিকে বিক্ষোভ মহিলাদের

Published on:

Published on:

Women protest after not getting Annapurna Yojana in Howrah
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হয়েছে পাঁচ মাস। তবে এখনও বহু যোগ্য মহিলার কাছে প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছয়নি বলে অভিযোগ। এবার এই নিয়ে বিক্ষোভে নামলেন মহিলারা। পুজো মিটতেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার একাধিক জায়গা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ মহিলাদের | (Annapurna Yojana)

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় পানপুর মুন্সিরহাটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান একদল স্থানীয় মহিলা। তাঁদের অভিযোগ, আগে লক্ষ্মীর ভাণ্ডার পেলেও অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না। পাঁচ মাস হয়ে গেলেও টাকা আসেনি। এলাকার বহু ধনী পরিবারের মহিলারা টাকা পেলেও তাঁদের টাকা আটকে গিয়েছে।

আরও পড়ুনঃ মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি লেখালেখিতে মন! এনকাউন্টার নিয়ে কবিতা লিখলেন অগ্নিমিত্রা

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। তাঁরা বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি বাধে। রাস্তা অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। ব্লক প্রশাসনের আধিকারিকও ঘটনাস্থলে ছুটে যান।

অন্যদিকে আবার দুপুরবেলা উলুবেড়িয়ার মহকুমাশাসকের দফতরের হাজির হন শতাধিক মহিলা। তাঁরা আশা করেছিলেন, পুজোর সময় হয়তো অন্নপূর্ণা যোজনা চলে আসবে। তবে অক্টোবরেও টাকা না আসায় নানা সমস্যায় পড়তে হয়েছে।

বিক্ষোভকারী মহিলাদের দাবি, মহকুমাশাসকের দফতরে অন্তত পাঁচবার কাগজপত্র জমা দিলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। মহকুমাশাসক সোনম টিবরেওয়াল জানান, ইতিমধ্যেই অভিযোগপত্র জমা নেওয়া হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Annapurna Yojana

এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা টাকা পাননি, তাঁরা কোথায় ফর্ম জমা দিয়েছিলেন, তাঁদের অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি, সবটা দেখা হচ্ছে।“

অন্নপূর্ণা যোজনা না পেয়ে এর আগেও রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। পুজো মিটতেই হাওড়ায় দেখা গেল এক ছবি। সমস্যা খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন উলুবেড়িয়ার মহকুমাশাসক ও হাওড়ার জেলাশাসক।