‘১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা না ঢুকলে..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট হুঁশিয়ারি, বাড়ছে চাপ!

Published on:

Published on:

annapurna yojana(38)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। জুন মাসের পর জুলাইতেও ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হয়েছে এক কোটির বেশি অ্যাকাউন্টে। তবে অভিযোগ উঠছে, বহু ‘যোগ্য’ উপভোক্তা বঞ্চিত হয়েছে সরকারি এই প্রকল্প থেকে। আবার অনেক ‘অযোগ্য’ উপভোক্তা টাকা পেয়েছে বলে অভিযোগ। অনেকে আবার বলছেন, কোনো কারণ ছাড়াই তাদের অ্যাপ্লিকেশন হয়েছে রিজেক্ট। সবমিলিয়ে জুনের শুরু থেকেই দিকে দিকে চলছে মহিলাদের বিক্ষোভ। মঙ্গলবারও দেখা গেল সেই একই চিত্র।

ভাতার টাকা না পেয়ে বিক্ষোভ ‘অন্নপূর্ণাদের’ | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় মঙ্গলবার জেলায় জেলায় বিডিও অফিসে তুমুল বিক্ষোভ দেখান শ’য়ে শ’য়ে মহিলা। তাঁদের ‘হকের’ অন্নপূর্ণ যোজনার টাকা দিতেই হবে। এই দাবিতেই রীতিমতো উত্তাল হয় পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশেরও বেগ পেতে হয়। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লক অফিসে মহিলাদের বিক্ষোভ এমন আকার ধারণ করে যে তাঁদের ছত্রভঙ্গ করতে বিএসএফ লাঠি চার্জ পর্যন্ত করে বলে অভিযোগ। ঘটনায় দুই মহিলা আহত হন বলে সূত্রের খবর।

উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে বিক্ষোভ

কেবল শিলিগুড়ি নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মাথাভাঙা, তুফানগঞ্জ, ময়নাগুড়ি, নাগরাকাটায় জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভকারী মহিলাদের বিক্ষোভ। সরকারকে হুঁশিয়ারি, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আরও বড়ো আন্দোলনে নামবেন তাঁরা।

 

উল্লেখ্য, জুলাইয়ের প্রথম সপ্তাহে ১ কোটি ৩০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। এদিকে অন্নপূর্ণা যোজনার ২৭.৮৩ লক্ষ আবেদন বাতিল হয়েছে। বাতিল হওয়া আবেদন পুনরায় খতিয়ে দেখার নির্দেশ এসেছে সরকার তরফে। কোনও যোগ্য আবেদনকারী যাতে বঞ্চিত না হন, সেজন্য বাতিল হওয়া প্রতিটি আবেদন পুনরায় বাড়ি গিয়ে পরিদর্শন করে কিংবা তদন্ত করে তথ্য পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।

annapurna yojana(21)

আরও পড়ুন: বেকারভাতার জন্য কী কী নথি লাগবে? ফের নতুন করে করতে হবে আবেদন? জেনে নিন খুঁটিনাটি

বিতর্ক বাড়তেই জমা পড়া প্রতিটি আবেদন অনলাইন হোক বা অফলাইন, বাধ্যতামূলকভাবে যাচাই করে মন্তব্য পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১০ জুলাইয়ের মধ্যে এই সমীক্ষা কাজ শেষ করে পোর্টালে তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনায় আরও স্বচ্ছতা বজায় রাখতে নতুন পোর্টাল আনতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর এমনটাই।