বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী (Yuva Sathi) চালু করেছে তৃণমূল সরকার। এই স্কিমের আওতায় বহু যুবক যুবতী ইতিমধ্যে ১৫০০ টাকা করে পেয়েছেন। আবার অনেকে সেই টাকার অপেক্ষায় রয়েছেন। এবার এই টাকার অপেক্ষায় থাকায় যথারীতি নানান প্রশ্নের সূচনা তৈরি করছেন। আজকের প্রতিবেদনে রইল এই যুবতীর অনলাইন আবেদনের বিষয়ে বিস্তারিত সকল তথ্য।
এপ্রিলেও যুবসাথীর টাকা মেলেনি? কী করবেন জানুন (Yuva Sathi)
রাজ্যের যুবক-যুবতীদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরও যারা টাকা পাননি তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এই যুব সাথী প্রকল্পের টাকা নিয়ে সকল তথ্য বিস্তারিতভাবে জানানো হল।

আরও পড়ুন: ভিড় ছেড়ে নিরিবিলি স্বর্গ, গরমের ছুটিতে কালিম্পংয়ের কাছে সামালবং হতে পারে পারফেক্ট গন্তব্য
রাজ্য সরকারের যুবতী প্রকল্পের আওতায় থাকা বহু উপভোক্তার কপালে বর্তমানে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ মারজো এপ্রিল মাসে ভাতার টাকা এখনো অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছয়নি। মূলত যাদের সরাসরি ব্যাংক একাউন্টের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতেই উপভোক্তাদের সামনে হাজির হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। জেনে নিন কেন দেরি হচ্ছে এবং কিভাবে এই সমস্যা থেকে আপনি দ্রুত সমাধান পাবেন।
যুবসাথীর টাকা আটকে রয়েছে কেন জানুন?
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি (DBT) অপশন চালু না থাকা। অথবা ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট না থাকলে লেনদেন আটকে যেতে পারে। বা যুবসাথী পোর্টালে দেওয়া নাম বা জন্ম তারিখের সাথে আধার কার্ডের তথ্যের পার্থক্য। এছাড়াও বর্তমানে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় ৮৪ লক্ষ থেকে ১ কোটির ঘরে। এত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে স্বাভাবিকভাবেই অনেকটা সময় লাগছে।
কেন আটকে আছে আপনার টাকা?
অনলাইন বা অফলাইন আবেদন যেভাবেই হোক না কেন, আধার নম্বর, ভোটার কার্ড বা নামের বানানে সামান্য ভুলে অনেক ফর্মই বাতিল হয়ে গিয়েছে। এদিকে অফলাইনে জমা পড়া ফর্মগুলো পোর্টালে তোলার সময় ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলে অনেক ক্ষেত্রে তথ্য ভুল নথিভুক্ত হয়েছে। পাশাপাশি আধার সিডিং এখন আর ট্রেজারি থেকে সরাসরি টাকা পাঠানো হয় না, বরং ডিবিটি-র মাধ্যমেই লেনদেন সম্পন্ন হয়। এর মানে হলো, আপনার আধার কার্ডটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সিড করা আছে সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে।
টাকা না পেলে কী করবেন?
প্রথমেই স্থানীয় বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন আপনার আবেদনটি বাতিল হয়েছে কিনা। তবে মনে রাখবেন, বর্তমানে নির্বাচন প্রক্রিয়া চলায় অফিসের কর্মীরা ব্যস্ত থাকতে পারেন।
কীভাবে পেমেন্ট সমস্যার সমাধান করবেন?
আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি সক্রিয় আছে কি না যাচাই করুন। আর যদি যদি তথ্যে কোনো বড় ভুল থাকে, তবে আপনার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আধার কার্ডের কপি জমা দিন। পাশাপাশি যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট www.banglaryuvasathi.gov.in থেকে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করুন (Yuva Sathi)।












