বাংলাহান্ট ডেস্ক : একের পর এক সিরিয়াল (Serial) বন্ধের খবরে শোরগোল টেলিপাড়ায়। টিআরপির হেরফের হলেই বন্ধ করে দেওয়া হচ্ছে নতুন থেকে পুরনো ধারাবাহিক। জি বাংলাতে যেমন নতুন একগুচ্ছ সিরিয়াল শুরু হয়েছে, তেমনই বেশ কিছু ধারাবাহিক শেষও হতে চলেছে।
শেষ হতে চলেছে জি বাংলার সিরিয়াল (Serial)
জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘আনন্দী’। সম্প্রতি ৭০০ পর্বের উদযাপন করেছে ধারাবাহিকটি। কিন্তু এর মাঝেই হঠাৎ খবর ছড়িয়েছে শেষ হতে বসেছে আনন্দী। উল্লেখ্য, নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থা ‘নিনি চিনিজ মাম্মাস প্রোডাকশন’ এর প্রথম প্রযোজিত সিরিয়াল ছিল এটি।

কী জানালেন নায়িকা: স্বাভাবিক ভাবেই খবর প্রকাশ্যে আসতে মন খারাপ সিরিয়ালের কলাকুশলীদের। পর্দার আনন্দী ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরা সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না তিনি। তবে তিনি এটা বলতে পারেন যে আনন্দী তাঁকে অনেক মধুর স্মৃতি উপহার দিয়েছে।
আরও পড়ুন : ‘পরশুরাম’ সিরিয়ালে নতুন মোড়, বড় চমক দিয়ে এন্ট্রি নয়া নায়িকার
তেমন টিআরপি ওঠেনি: এই সিরিয়ালের হাত ধরেই আবারও পর্দায় ফিরেছিলেন অন্বেষা এবং ঋত্বিকের জুটি। এই পথ যদি না শেষ হয় এর পর আবারও আনন্দীর (Serial) হাত ধরে ফিরেছিলেন তাঁরা। জুটিকে আবারও ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন দর্শকরা। তবে সিরিয়ালটি তেমন টিআরপি তুলতে পারেনি।
আরও পড়ুন : বাইরে মুচমুচে, ভেতরে নরম, বিনা তেলেই এভাবে ভাজুন আলুর পরোটা
আনন্দী শেষ হওয়ার পর কি নতুন কোনও সিরিয়াল আসবে জি বাংলায়? যেমনটা শোনা যাচ্ছে, বেশ কিছু নতুন ধারাবাহিকের পরিকল্পনা করেছে চ্যানেল। ‘সাত পাকে বাঁধা’ নামে একটি ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এসেছে। আগামীতে আর কী নতুন ধারাবাহিক নিয়ে আসে চ্যানেল সেটাই দেখার।












