প্রতি মাসে বিদ্যুতের বিল শূন্য? কেন্দ্রের সৌর প্রকল্পে মিলছে বড় সুবিধা

Published on:

Published on:

Zero electricity bill every month in this Government Scheme
Follow

বাংলা হান্ট ডেস্ক : প্রতি মাসে বাড়তে থাকা বিদ্যুতের বিল সাধারণ পরিবারের বাজেটে চাপ ফেলছে। বিশেষ করে গরমের সময় এসি, কুলার, ফ্যানসহ একাধিক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করায় খরচ আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের খরচ কমানোর সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের ‘পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ (Government Scheme)।

কেন্দ্রের এই সরকারি প্রকল্পে (Government Scheme) বিনামূল্যে বিদ্যুৎ

কেন্দ্রের এই প্রকল্পের পর থেকে দ্রুত বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার, পাশাপাশি কমছে প্রচলিত বিদ্যুতের উপর নির্ভরতা। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে ২০২৬ সালের ২২ জুলাই পর্যন্ত দেশে মোট ৩৯,৭২,৪৪৭টি রুফটপ সোলার (RTS) ইউনিট স্থাপন হয়েছে। এর মাধ্যমে ৪৮ লক্ষেরও বেশি পরিবার সরাসরি উপকৃত হয়েছে।

প্রকল্পের অন্যতম আকর্ষণ হল প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের সুবিধা। যেহেতু এই প্যানেলগুলির সম্ভাব্য আয়ু প্রায় ২৫ বছর, তাই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কম রাখা সম্ভব। কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। প্রথমে সরকারি পোর্টাল https://pmsuryaghar.gov.in-এ গিয়ে ‘Apply for Rooftop Solar’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থা নির্বাচন করে গ্রাহক নম্বর, মোবাইল নম্বর ও ই-মেল দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। লগইনের পরে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন জমা দিতে হবে।

আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ডিসকমের অনুমোদিত বিক্রেতার মাধ্যমে সোলার প্যানেল বসানো যাবে। ইনস্টলেশন শেষ হলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে। পরিদর্শন শেষে কমিশনিং সার্টিফিকেট দেওয়া হবে। এরপর পোর্টালে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও বাতিল চেক আপলোড করলেই সরকারি ভর্তুকির টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে জমা পড়বে।

Zero electricity bill every month in this Government Scheme

আরও পড়ুন :মোবাইল ছেড়ে বইমুখী হয়ে উঠবে পড়ুয়ারা! সরকারি স্কুলগুলিতে লাইব্রেরি ও রিডিং কর্নার গঠনের নির্দেশ

বিদ্যুতের ক্রমবর্ধমান খরচের যুগে এই প্রকল্প শুধু মাসিক বিল কমানোর পথই খুলে দিচ্ছে না, একই সঙ্গে পরিবেশবান্ধব শক্তির ব্যবহারও বাড়াচ্ছে। তাই যাঁদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর সুযোগ রয়েছে, তাঁদের কাছে এই প্রকল্প দীর্ঘমেয়াদে বড় আর্থিক সুবিধা এনে দিতে পারে।