শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা মার্চেই, চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন

Published on:

Published on:

ssc(4)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে এসএসসি (SSC Recruitment) শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা মেটাতে চায় এসএসসি (School Service Commission)। প্রাথমিকভাবে গ্রুপ সি-র পরীক্ষা ১ মার্চ এবং গ্রুপ ডি-র পরীক্ষা ১৫ মার্চ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজ্যের তরফে এসএসসিকে নির্দেশ, শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হবে আগামী ১ মার্চ গ্রুপ সি এবং গ্ৰুপ ডি ৮ মার্চ।

শিক্ষাকর্মী নিয়োগ পদে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত | SSC Recruitment

গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। শূন্যপদ বৃদ্ধির দাবিতে সরব হয়েছে চাকরিপ্রার্থীরা। এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা পড়েছে প্রায় ১৬ লক্ষ। কমিশন সূত্রে জানা গিয়েছে, গ্রুপ ডি পরীক্ষার জন্য ১৫ মার্চ তারিখ প্রস্তাব রাখা হয়েছিল। তবে ৮ মার্চ পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা ঠিকঠাক করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য।

খুব সম্ভবত এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই ১৫ মার্চ গ্রুপ ডি পরীক্ষা নেওয়া গেলে নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধের কারণে তা অনেকটাই দেরি হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দেয়। শিক্ষকদের পাশাপাশি চাকরি হারান শিক্ষাকর্মীরাও।

চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শিক্ষাকর্মী পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ২৭ জানুয়ারি প্রকাশ করা হবে বলে সূত্রের খবর।

SSC

আরও পড়ুন: ঘরের মেঝে থেকে শৌচাগারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন, কী কী জিজ্ঞাসা করা হবে এপ্রিলের জনগণনায়?

উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছর এপ্রিল মাসে একধাক্কায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। তার মধ্যে শিক্ষাকর্মীর সংখ্যা ছিল ৮,৫৪৪ জন।