ঘরের মেঝে থেকে শৌচাগারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন, কী কী জিজ্ঞাসা করা হবে এপ্রিলের জনগণনায়?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে দেশের (India) ষোড়শ জনগণনার প্রথম পর্যায়। দীর্ঘ ১৪ বছর পর ফের হতে চলেছে জনগণনা। এর জন্য বেশ কিছু জরুরি প্রশ্নের জবাব দিতে হবে জনগণকে। এ সংক্রান্ত ৩৩ টি প্রশ্নের তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফে। মোবাইল, ল্যাপটপ, সাইকেল, বাইক এমনকি খাদ্যশস্য সংক্রান্ত প্রশ্নও থাকছে সেখানে।

শুরু হতে চলেছে জনগণনা (India)

জানা যাচ্ছে, জনগণনার সঙ্গে প্রয়োজনীয় তথ্য পেতে কর্মী ও তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে। নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে সকলকে। জেলা এবং রাজ্য প্রশাসনের সহায়তা নিয়েই হবে পুরো কাজটা। যেমনটা জানা যাচ্ছে, দুটি ধাপে হবে গণনা।

What questions will be asked in india census

কী কী প্রশ্ন করা হবে: প্রাথমিক পর্যায়ে বাড়ির তালিকা, বাড়ির অবস্থা থেকে প্রতি পরিবারের সম্পত্তির মতো বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হবে। জনগণনার দ্বিতীয় পর্যায়ে মানুষের আর্থ সামাজিক অবস্থা থেকে সংষ্কৃতির মতো বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে। এই পর্যায় শুরু হবে ২০২৭ এর ১ লা ফেব্রুয়ারি থেকে।

আরও পড়ুন : টানা ১৬ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, ভোগান্তি নিত্যযাত্রীদের, বিকল্প রুট কী?

তৈরি করা হয়েছে তালিকা: জনগণনার (India) জন্য একগুচ্ছ প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে বাড়ির নম্বর, অবস্থা, শৌচাগার, স্নানাগার থেকে নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকবে। এছাড়াও কোন বাড়িতে কতজন থাকেন, তাদের লিঙ্গ থেকে তারা বিবাহিত কিনা সে বিষয়েও প্রশ্ন থাকবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : ১৬ বছরের নীচে ‘নো ইন্টারনেট’, সোশ্যাল মিডিয়া নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার

জনগণনার প্রশ্নের সময় মানুষের থেকে নেওয়া হতে পারে মোবাইল নম্বর। তবে শুধুমাত্র জনগণনা সংক্রান্ত কাজের জন্যই মোবাইল নম্বর নেওয়া হবে বলে জানানো হয়েছে। ষোড়শ জনগণনা বলা হলেও স্বাধীনতার পর থেকে যদি হিসাব করা হয় তবে এই জনগণনার বয়স হবে অষ্টম।