বাংলাহান্ট ডেস্ক : আবারও বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। ২৫ জানুয়ারি, রবিবার মোট ১৬ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে এই সেতুতে। বেশ অনেকদিন ধরেই বিদ্যাসাগর সেতুতে চলছে মেরামতি এবং পুনর্বাসনের কাজ। তার জেরেই মাঝে মাঝে বন্ধ রাখা হচ্ছে এই সেতু। আগামী রবিবার সেতু বন্ধ থাকায় কোন বিকল্প পথ দিয়ে হবে যান চলাচল?
রবিবার বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)
সরকারি নোটিশে জানানো হয়েছে, রবিবার ভোর ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিদ্যাসাগর সেতুতে। এই সময়টায় বিদ্যাসাগর সেতু এবং তার সব ব়্যাম্প দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তাই বিকল্প রাস্তা হিসেবে নির্দিষ্ট ট্রাফিক ডাইভারশন রুট জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে।

বিকল্প রাস্তা কী: ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতুর (Second Hooghly Bridge) দিকে এলে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং পৌঁছে সেখান থেকে সেন্ট জর্জস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড এবং তারপর হাওড়া ব্রিজে উঠতে হবে। নয়তো হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোডে পৌঁছাতে হবে।
আরও পড়ুন : টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধের সম্ভাবনা, ফাঁপড়ে পড়ার আগে সেরে নিন জরুরি কাজ
কোন দিক দিয়ে ঘুরবে গাড়ি: কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যেতে হলে ১১ ফার্লং গেট ঘুরে, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া হবে। সিজিআর রোড থেকে বিদ্যাসাগর সেতু যেতে হলে হেস্টিংস ক্রসিং থেকে প্রথমে বাঁদিকে ঘুরে সেখান থেকে সেন্ট জর্জস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে যেতে হবে।
আরও পড়ুন : বইপ্রেমীদের সোনায় সোহাগা, বইমেলার জন্য এক ধাক্কায় বাড়ছে মেট্রোর সংখ্যা, রইল সময়সূচী
কেপি রোড থেকে ওয়াই পয়েন্ট ব়্যাম্প ধরে যদি সেতুতে উঠতে চান তবে ওয়াই পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর কেপি রোড থেকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে হবে।












