Durga Puja 2026 Live Updates

টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধের সম্ভাবনা, ফাঁপড়ে পড়ার আগে সেরে নিন জরুরি কাজ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যুগ যতই ডিজিটাল হয়ে যাক না কেন, এখনও বিভিন্ন কাজে ব্যাঙ্কে (Bank) যাওয়ার প্রয়োজন পড়ে। তাই কোনও ছুটিছাটা বা অন্য কোনও কারণে যদি ব্যাঙ্ক বন্ধ থাকে তবে পড়তে হয় মহা বিপাকে। আগামী সপ্তাহে ব্যাঙ্কে কোনও কাজ থাকলে পড়তে হতে পারে বিপদে।

আগামী সপ্তাহে পরপর বন্ধ ব্যাঙ্ক (Bank)

আগামী সপ্তাহে টানা চারদিন ধরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আবারও ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। আগামী ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা।আগামী ২৪ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার। তাই ব্যাঙ্ক ওইদিন বন্ধ থাকবে। তারপর ২৫ জানুয়ারি রবিবার, ওইদিনও ব্যাঙ্ক বন্ধ।

Bank may be closed for four days next week

কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক: সোমবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তারপর দিনই ২৭ জানুয়ারি ধর্মঘট। ফলত পরপর টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। কিন্তু কী কারণে ফের ধর্মঘটের ডাক? ব্যাঙ্ক কর্মীদের দাবি, সপ্তাহে পাঁচদিন কর্মদিবস। অর্থাৎ সোম থেকে শুক্র ব্যাঙ্ক (Bank) খোলা থাকবে এবং শুক্র-শনি ছুটি।

আরও পড়ুন : শীর্ষস্থান ফের হাতছাড়া বিদ্যা ব্যানার্জির, নম্বর বাড়ল জি বাংলার, কে কোন স্থানে?

কী দাবি কর্মীদের: ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি অনুযায়ী, সপ্তাহে যদি পাঁচদিন কর্মদিবস হয়, তবে কাজের চাপ অনেকটাই কমে যাবে। কর্মদক্ষতা বাড়বে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টক মার্কেট, এলআইসিও চালু থাকে সপ্তাহের পাঁচ দিন। আর বন্ধ থাকে দুদিন। তেমন ভাবেই ব্যাঙ্ক কর্মীরাও চাইছেন সপ্তাহে পাঁচদিনের কাজ।

আরও পড়ুন : আরও ৬ লক্ষ মানুষ মুক্ত হবেন আয়করের বোঝা থেকে, বড়সড় স্বস্তির মুখে রাজ্যবাসী

যদিও ২৭ জানুয়ারি ধর্মঘটের জেরে ব্যাঙ্ক যে পুরোপুরি বন্ধ থাকবে তা নয়। ধর্মঘটের জেরে কাজে যাতে প্রভাব না পড়ে তার জন্য সোম থেকে শুক্র প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট করে কাজ করারও প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।