Durga Puja 2026 Live Updates

শীর্ষস্থান ফের হাতছাড়া বিদ্যা ব্যানার্জির, নম্বর বাড়ল জি বাংলার, কে কোন স্থানে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে এল গত সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। এই লিস্টের জন্যই সপ্তাহ ভর অপেক্ষা করে থাকেন দর্শক থেকে কলাকুশলীরা। গত সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গিয়েছিল একাধিক রদবদল। প্রায় সব ধারাবাহিকেরই নম্বর বেড়েছিল। একই সঙ্গে জি বাংলার সিরিয়ালগুলি বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল প্রতিযোগিতায়। এ সপ্তাহেও তালিকায় দেখা গিয়েছে একাধিক বদল।

প্রকাশ্যে এল টিআরপি (TRP) লিস্ট

গত টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করে নিয়েছিল ‘বিদ্যা ব্যানার্জি’। এবারে ফের প্রথম স্থান হাতছাড়া হয়েছে এই ধারাবাহিকের। ৭.১ পয়েন্ট নিয়ে দু নম্বরে জায়গা পেয়েছে সিরিয়ালটি। শীর্ষে আবারও স্বমহিমায় ‘পরশুরাম আজকের নায়ক’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩। নম্বর বাড়িয়ে তিন নম্বরে উঠে এসেছে ‘পরিণীতা’। ৬.৯ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে এই সিরিয়াল।

Which serial is on top in this week list

কে কত নম্বরে: ৬.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। আগের থেকে নম্বর কমেছে ধারাবাহিকটির (TRP)। তবে জি বাংলার সিরিয়ালগুলির আগেরবারের তুলনায় নম্বর বেড়েছে।

নম্বর বাড়ল মেগার: তারপর পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৫। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে ‘চিরসখা’। এই মেগার (TRP) প্রাপ্ত নম্বর ৬.১।

আরও পড়ুন : লটারি জিতলেই কোটিপতি? ট্যাক্স কেটে কত টাকা পাওয়া যায় শেষমেশ, জানেন?

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরশুরাম (৭.৩)

দ্বিতীয়- প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৭.১)

তৃতীয়- পরিণীতা (৬.৯)

চতুর্থ- রাঙামতি তীরন্দাজ (৬.৬)

পঞ্চম- ও মোর দরদিয়া, তারে ধরি ধরি মনে করি (৬.৫)

ষষ্ঠ- চিরসখা (৬.১)

সপ্তম- আমাদের দাদামণি (৫.৯)

অষ্টম- জোয়ার ভাঁটা (৫.৮)

নবম- লক্ষ্মী ঝাঁপি (৫.৭)

দশম- চিরদিনই তুমি যে আমার, বেশ করেছি প্রেম করেছি (৫.৬)

আরও পড়ুন : বাংলায় একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনে মিলল নতুন স্টপেজ, কোন ট্রেন কোথায় থামবে?

এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।